১৮ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির বর্ধিতসভা অনুষ্ঠিত

ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জে নিজেদের মধ্যে কোন্দল মিটিয়ে ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে জেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপি বর্ধিতসভা আজ সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১ টায় জেলা বিএনপির আয়োজনে নবাবগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলাম জাকারিয়া (জাকা)।

জেলা বিএনপির সদস্য আবু তাহের খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলিম।

আরও পড়ুনঃ   রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু।
জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ রফিকুল ইসলাম (চাইনিজ রফিক), জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, হেদায়েতুল্লাহ, আরেফিন ইসলাম বুলু, সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান মুক্তা, আতিক হোসেন মুক্তা, জোহরুল ইসলাম বুলু, সোহেল, বিলাত প্রমূখ।

আরও পড়ুনঃ   আওয়ামী লীগের পাচার করা টাকা বাংলাদেশের ৫ বাজেটের সমতুল্য : মঈন খান

প্রধান অতিথি আমিরুল ইসলাম আলীম দলীয় কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন দিকনিদের্শনামূলক বক্তব্য দেন।

এ সময় তিনি দলকে শক্তিশালী করতে নিজেদের মধ্যে মান-অভিমান ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান নেতাকর্মীদের প্রতি।
প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ গ্রুপ ও জেলা বিএনপি আহ্বায়ক গোলাম জাকারিয়ার নেতৃত্বে জেলা বিএনপি দুটি গ্রুপে বিভক্ত।
আর এর প্রভাব বিরাজ করছে উপজেলাগুলোতেও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের লক্ষ্য ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে কমিয়ে আনা : বাণিজ্যমন্ত্রী

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করলেন আইনমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

রাজশাহী বিভাগের ২৭ লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

বীর মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা পরিষদের চেক বিতরণ

রাজশাহীতে ছেলের হাতে স্কুলশিক্ষক বাবার মৃত্যু

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

যোগব্যায়াম ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য নিদর্শন : ভূমিমন্ত্রী

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা

১০

মাদক নির্মূলে পরিবার ও সমাজের সমন্বিত আন্দোলন গড়ে তুলতে হবে : রাজশাহী জেলা প্রশাসক

১১

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

১২

বিনিয়োগকারীদের জন্য অনলাইনভিত্তিক ওয়ানস্টপ সেবা চালুর উদ্যোগ জোরদার করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১৩

রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম

১৪

শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় জার্মানির

১৫

দেশের অগ্রযাত্রাকে আরো বেগবান করতে সবাইকে কাজ করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৬

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমিমন্ত্রীর

১৭

রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

১৮

বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

১৯

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

২০

Design & Developed by: BD IT HOST