১৬ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বাগমারায় দারুল ঈমান সালাফিইয়াহ মাদরাসায় বার্ষিক শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় পবিত্র কুরআন ও সহীহ সুন্নাহর আলোকে ইসলামী ও জেনারেল শিক্ষা সমন্বিত প্রতিষ্ঠান হিসেবে এরই মধ্যে সুনাম অর্জন করেছে দারুল ঈমান সালাফিইয়াহ মাদরাসা। এটি হাদীস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের অধিভুক্ত একটি ত্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এটি প্রতিষ্ঠার পর থেকেই কোমলমতি শিশুদের ধর্মীয় শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করে চলেছে। আরবির পাশাপাশি বাংলা, ইংরেজি ও সাধারণ শিক্ষায় দক্ষ করে তুলা হচ্ছে শিক্ষার্থীদের। দারুল ঈমান সালাফিইয়াহ মাদরাসার বার্ষিক শিক্ষা সম্মেলন-২০২৪ উপলক্ষে শনিবার বেলা ১১ টায় প্রতিষ্ঠান সংলগ্ন মচমইল ডিগ্রি কলেজ মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ   ব্যাটিং ব্যর্থতা নিয়ে যা বললেন জাকির

প্রতিষ্ঠানের পরিচালক ও প্রধান শিক্ষক আবুল হোসেন আকাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক কামরুল হাসান, হাদিস ফাউন্ডেশনের প্রতিনিধি আব্দুল হালিম, অভিভাবক বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম। দারুল ঈমান সালাফিইয়াহ মাদরাসার শিক্ষার্থী আতেরা হোসেন তুবা, রাহী, রবিউল ইসলাম, সুলতানা খাতুন,হুমাইরা সিদ্দিকা,আমির হোসেন রাবীব।

আরও পড়ুনঃ   রাজশাহীতে দুই দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৭

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহনপুর সরকারি কলেজের প্রভাষক রায়হানুল ইসলাম রানা, মোহনপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কাজিমুদ্দিন, পানিশাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, নারায়নপাড়া কারিগরি স্কুলের শিক্ষক রাজু আহম্মেদ, আবুল কাশেম প্রমুখ। শিক্ষার্থীদের বাংলা,ইংরেজি, আরবি ভাষায় বক্তব্য সবাইকে মুগ্ধ করে। সভায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উক্ত প্রতিষ্ঠানের মাওলানা হাফিজুর রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের চেতনা বাস্তবায়িত হবে : তথ্যমন্ত্রী

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ২

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসনের সঙ্গে সংসদ সদস্য ও নেসকো চেয়ারম্যানের মতবিনিময়

ভাঙ্গায় মাচা থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

বেনাপোল দিয়ে সাড়ে ৮ মাস পর ভারত থেকে এল কাঁচামরিচ

হিমাগারে আলু সংরক্ষণে প্রতি কেজি ভাড়া সর্বোচ্চ ৪ টাকা নির্ধারণের দাবি চাষি-ব্যবসায়ীদের

বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে : প্রধানমন্ত্রী

সাংবাদিকের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত : আব্দুল আউয়াল

জুলাই অভ্যুত্থানের অর্জন, বর্জন ও বিসর্জন

১০

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

১১

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

১২

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

১৩

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

১৪

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১৬

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

১৭

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

১৮

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

১৯

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST