৩০ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

ছুটির দিনে জমে উঠেছে ঈদের কেনাকাটা

অনলাইন ডেস্ক : পবিত্র রমজান মাস শেষের দিকে। ঈদুল ফিতর সামনে রেখে রাজধানীর ছোট-বড় মার্কেটগুলোতে শুরু হয়েছে ঈদের কেনাকাটা। সাপ্তাহিক ছুটির দিনে কেনাকাটা বেড়েছে আরও কয়েকগুণ।

শুক্রবার (২৯ মার্চ) রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে অন্যদিনের তুলনায় ক্রেতাদের ভিড় দেখা গেছে। নিজের পছন্দের পোশাক কিনতে এক মার্কেট থেকে আরেক মার্কেটে ছুটে যাচ্ছেন ক্রেতারা।

এদিকে ক্রেতাদের সন্তুষ্ট করতে চেষ্টার কোনো কমতি রাখছেন না বিক্রেতারা।
রাজধানীর বাড্ডার সুবাস্তু নজর ভ্যালী মার্কেট ও শাহজাদপুর কনফিডেন্স শপিংমল ঘুরে দেখা যায়, মার্কেটের বিভিন্ন ফ্লোর ঘুরে নিজের ও পরিবারের জন্য ঈদের পোশাক কিনছেন অনেকে। বিভিন্ন দোকান ঘুরে ঘুরে পছন্দের পোশাক কিনছেন তারা। এছাড়া ক্রেতাদের আকৃষ্ট করতে বিশেষ মূল্যছাড় দিচ্ছে অনেক প্রতিষ্ঠান।

অপরদিকে অনেক ক্রেতাকে ঘণ্টাব্যাপী মার্কেট ঘুরে ক্লান্ত হতে দেখা গেছে। মার্কেটে থাকা বিভিন্ন বসার জায়গায় কিছু সময় বিশ্রাম নিয়ে আবারও পছন্দের পোশাক কিনতে ঘুরছেন মার্কেটের এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে।

আরও পড়ুনঃ   গুমের সাথে জড়িতদের ভোটের আগেই বিচারের দাবি করলেন স্বজনরা

বাড্ডার সুবাস্তু নজর ভ্যালী মার্কেট পছন্দের পোশাক খুঁজতে খুঁজতে কিছুটা হাপিয়ে উঠেছেন শারমিন আক্তার। পরে মার্কেটের নিচ তলায় বসার জায়গায় কিছুটা বিশ্রাম নেন। ঢাকা পোস্টকে তিনি বলেন, বাসার সবার জন্য কাপড় কিনতে আজ বের হয়েছি। ছুটির দিন বলে আজ এসেছি। স্বামী ও শশুর, শাশুড়ির জন্য কাপড় কেনা হয়ে গেছে। এখন পর্যন্ত নিজের ও বাচ্চাদের জন্য কাপড় কেনা হয়নি। তিন ঘণ্টা ধরে আছি মার্কেটে, পা-গুলো ব্যথা করছে তাই একটু বিশ্রাম নিচ্ছি।

একই মার্কেটে ঈদের পোশাক কিনতে আসা ক্রেতা মো. সাজ্জাদ ঢাকা পোস্টকে বলেন, অফিস থাকায় সপ্তাহের অন্যান্য দিনে মার্কেটে আসতে পারি না। আজ ছুটির দিন বলে আসতে পেরেছি। সবার জন্য কেনাকাটা করেছি। তবে আজ মার্কেটে মানুষের অনেক ভিড়, তাই মার্কেটে ঘুরতে একটু কষ্ট হয়েছে।

আরও পড়ুনঃ   এখনো থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল

সুবাস্তু নজর ভ্যালী মার্কেটের সুমাইয়া ফ্যাশন নামে এক দোকানের ম্যানেজার মো. মঞ্জু ঢাকা পোস্টকে বলেন, গত কয়েক দিন বেচাকেনা তেমন ভালো যাচ্ছিলো না। তবে আজ ছুটির দিন হওয়ায় বিক্রি ভালোই হচ্ছে।

 

শাহজাদপুর কনফিডেন্স শপিং সেন্টারে রিয়া ফ্যাশন নামে এক দোকানের ম্যানেজার ইমরান হোসেন ঢাকা পোস্টকে বলেন, আজ ছুটির দিন তাই ক্রেতা বেশি। ক্রেতারা মার্কেটে আসছেন, ঘুরছেন, পছন্দমতো কাপড় কিনছেন। ঈদ উপলক্ষ্যে ক্রেতাদের যেন পছন্দ হয় এমন সব কাপড় দোকানে তুলেছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

সাংবাদিকতা পেশায় ঐক্যের গুরুত্ব, তাৎপর্য, সংকট ও করণীয়

রেলপথের ছন্দে উন্নয়ন: প্রগতির ট্র্যাকে বাংলাদেশ

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

মাছির অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কারুশ্রী জুয়েলার্স’ পরিদর্শনে রাসিক প্রশাসক

সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দেশের রপ্তানি আয় বৃদ্ধি সম্ভব : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের ব্যাপক প্রস্তুতি

১১

পবিত্র আশুরা উদযাপনে আরএমপি’র নিষেধাজ্ঞা

১২

রাজশাহী নগরজুড়ে বিএনপির অবস্থান কর্মসূচি

১৩

দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

১৪

রাসিকে ৬৬ হাজার ৩শ ৯৫ জন শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

১৫

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ : রিজভী

১৬

ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

১৭

হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’

১৮

এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, জর্ডানের বিদায়

১৯

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে ৬ জেলায় সেনা মোতায়েন : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST