১৩ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

পার্বত্য লেবাননের দুটি বাড়িতে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ২৩

অনলাইন ডেস্ক : লেবাননে দুটি বাড়িতে ইসরায়েলি সামরিক বাহিনীর চালানো হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যের এই দেশটির পার্বত্য অঞ্চলের পৃথক গ্রামের দুটি বাড়িতে হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে।

এর মধ্যে একটি বাড়িতে নিহত হয়েছেন ১৫ জন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মধ্য লেবাননের দুটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। এই দুটি বাড়িতে বাস্তুচ্যুত পরিবারগুলো বসবাস করছিল। এর মধ্যে জউন গ্রামে ১৫ জন নিহত হয়েছেন। সেখানে নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

এছাড়া বালচমায়ে গ্রামের কাছে আরেকটি বাড়িতে হামলায় আরও আটজন নিহত হয়েছেন। মাউন্ট লেবানন অঞ্চলে অবস্থিত এই দুটি গ্রামই মূলত এমন এলাকায় রয়েছে যেখানে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শক্তিশালী উপস্থিতি নেই।

আরও পড়ুনঃ   রাজশাহীতে নারীর ক্ষমতায়ন ও জলবায়ু ন্যায্যতা নিশ্চিতে নতুন উদ্যোগ

এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর নাহারিয়ায় হিজবুল্লাহর রকেট হামলায় দুইজন নিহত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী যুদ্ধের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করার একদিন পর এই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটল।

অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গত ২৪ ঘণ্টায় সারা দেশে যে অভিযান চালিয়েছে তাতে আরও ৪৪ জন নিহত এবং ৮৮ জন আহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ২৮৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ১৪ হাজারেরও বেশি মানুষ।

আরও পড়ুনঃ   মৃত্যুর পর রামেক হাসপাতালের পিআইসিইউতে বেড পেল নেহা

গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাত চলছে ইসরায়েলের। তবে গত সেপ্টেম্বর মাস থেকে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়।

এরপর গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে।

হিজবুল্লাহও পাল্টা আঘাত হানছে। লেবাননে অভিযানরত ইসরায়েলি সেনাসদস্যদের হত্যার পাশাপাশি ইসরায়েলের বেশ গভীরে সামরিক ঘাঁটিতে অত্যাধুনিক মিসাইল দিয়ে হামলা চালাচ্ছে শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

১০

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

১১

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১৩

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

১৬

নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

১৭

বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে : কৃষি মন্ত্রী

১৮

সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৯

বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST