১০ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

আ. লীগকে যারা ছাড় দেবে তাদের বিচারও করা হবে : দুলু

নাটোর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপির কোনো নেতা আওয়ামী লীগের সঙ্গে যদি আঁতাত করে, আওয়ামী লীগকে যদি কোনো ছাড় দেয়, তার বিচার আমরা করবো।

শনিবার (৯ নভেম্বর) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল হাপানিয়া স্কুল এন্ড কলেজ মাঠে পিপরুল ইউনিয়ন বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, প্রতিবেশী রাষ্ট্র ভারতে পতিত স্বৈরাচার সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা ষড়যন্ত্রে লিপ্ত। তাই যতক্ষণ না পর্যন্ত আগামী জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে, ততক্ষণ বিএনপি নেতাকর্মী ও দেশ প্রেমিক বৈষম্য বিরোধী ছাত্র জনতাকে সজাগ থাকতে হবে।

আরও পড়ুনঃ   কেন্দ্রীয় নেতাদের কাছে অভিযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে সংবাদ সম্মেলন

দুলু বলেন, শেখ হাসিনার ফাঁস হওয়া সর্বশেষ ফোন কল শুনলেই বোঝা যায় ক্ষমতার জন্য আওয়ামী লীগ কি করতে পারে। তিনি ও তার বাবার ছবি নয়, এবার ডোনাল ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করার জন্য এবং সেই মিছিলে হামলা বা বাঁধা হলে ছবি তুলে তাকে পাঠানোর জন্য তিনি নিদের্শ দিয়েছেন। সেসব ছবি তিনি ডোনাল ট্রাম্পের কাছে পাঠিয়ে বোঝাবেন বাংলাদেশ এখন তার বিরুদ্ধে।

আরও পড়ুনঃ   রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ

তিনি বলেন, কোনো ষড়যন্ত্রেই আর কাজ হবে না। দেশের মানুষ আওয়ামী লীগকে একবার ঝাড়ুৃ পেটা করে বিদায় করেছে আর কখনো তাদেরকে এদেশের মানুষ গ্রহণ করবে না।

পিপরুল ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির শিকদারের সভাপতিত্বে জনসভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন— নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, দুলুর সহধর্মিণী বিএনপি নেত্রী সাবিনা ইয়াসমিন ছবি, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, কাজী শাহ আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গায় কৃষকদের মাঝে বিনামুল্যে ধান বীজ, সার ও গাছের চারা বিতরণ

মাদক কারবারিদের ঘৃণা ও সামাজিকভাবে বয়কট করতে হবে : ভূমিমন্ত্রী

দেশকে জুয়া ও মাদকমুক্ত করার পদক্ষেপ নেয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

রাজশাহী ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন ২৭ জুন

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

১০

মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

নগরীতে ইসকাফ সিরাপসহ ডিবির হাতে মাদক কারবারি গ্রেপ্তার

১২

নগরীতে অ্যালকোহল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৩

রাবির সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে আগ্রহী অস্ট্রেলিয়া

১৪

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীনা বিনিয়োগকারীদের আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১৬

রাজশাহীতে ৪৯ বোতল ইসকাফ সিরাপ ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

১৭

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

১৮

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

১৯

সাংবাদিকতা পেশায় ঐক্যের গুরুত্ব, তাৎপর্য, সংকট ও করণীয়

২০

Design & Developed by: BD IT HOST