৯ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাজশাহী কলেজিয়েট স্কুল

স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ উপলক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের উদ্দ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নগরভবনের সিটি হল সভাকক্ষে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের পিপিপি প্রকল্পের আওতায় আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার নির্ধারিত বিষয় ছিল “প্রশিক্ষিত যুব সমাজই দুর্যোগ প্রশমনের প্রধান হাতিয়ার”। বিতর্ক প্রতিযোগিতায় রাজশাহী কলেজিয়েট স্কুল চ্যাম্পিয়ন এবং রানার আপ রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল। বিতর্ক প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এবিএম শরীফ উদ্দিন।

রাজশাহী শহরের ২৪ টি বিদ্যালয় নিয়ে আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ আয়োজন করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিট। ৮ নভেম্বর থেকে শুরু হওয়া এ বিতর্ক প্রতিযোগিতার প্রথম ৩টি নকআউট পর্ব অনুষ্ঠিত হয় অগ্রণী স্কুল এন্ড কলেজে, ৯ নভেম্বর অনুষ্ঠানের সেমিফাইনাল এবং ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয় রাজশাহী সিটি কর্পোরেশনের এনেক্স ভবনে। ফাইনাল রাউন্ডে প্রতিযোগিতার পক্ষ দল রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এবং বিপক্ষ দল রাজশাহী কলেজিয়েট স্কুল। বিভিন্ন রাউন্ডে প্রতিযোগিতা শেষে এই দুটি দল ফাইনাল রাউন্ডে উন্নীত হয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী মোঃ নাহিয়ান। অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের সকলকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

আরও পড়ুনঃ   টসে হারার রেকর্ডের পথে গিল

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা শিক্ষক প্রফেসর ডঃ মোঃ আমিনুর ইসলাম, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার। বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দপ্তরের কো-অর্ডিনেটর সেফার এক্সেস এবং ইয়্যুথ কো-ক্যারিকুলাম ম্যানেজার কাজী রাশেদ শিমুল, রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরামের পক্ষ থেকে হাসিবুল হাসান শান্ত, নাজিফা তাসনিম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ফোরামের মোঃ মাহাদী হাসান মাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের ইউনিট লেভেল অফিসার মির্জা শামীম আহসান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রকল্প অফিসার আবু মোঃ জোবায়ের, জার্মান রেডক্রসের প্রতিনিধি মোঃ সাজেদুর রহমান, যুব প্রধান মোঃ আলি হোসেন।

আরও পড়ুনঃ   আবারও বাবা হচ্ছেন নেইমার, আড়ালে তৃতীয় সন্তানের মা

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও রেডক্রিসেন্টের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১০

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১১

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৩

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৫

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৭

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৮

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৯

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST