৯ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নবীন শিক্ষার্থীদের বরণ করে কোরআন উপহার দিল রাবি শাখা ছাত্রশিবির

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। শুক্রবার (৮ নভেম্বর) সকাল ৮টায় রাজশাহী মহানগরীর বিনোদপুরে তাদের নিজস্ব ওয়েলফেয়ার ভবনে এই নবীন-বরণ অনুষ্ঠান করেন তারা। অনুষ্ঠান শেষে ছাত্রদের মাঝে কুরআন শরীফ বিতরণ করা হয়।

শাখা ছাত্রশিবির সভাপতি আব্দুল মোহাইমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. নিজাম উদ্দিন বলেন, বাংলাদেশ ছাত্রশিবির কাজ করে ভালো ভবিষ্যৎ নিয়ে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাধারণত দুই দিকে যেতে পারে। প্রথমটি চাকরি এবং অন্যটি রিসার্চ। অনেকেই মনে করে রিসার্চ করে একমাত্র উপায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া। কিন্তু বিষয়টা তেমন নয়, দেশের বাইরেও সিভিল সার্ভিস-এর ২-৩ গুন বেতনে চাকরির সুযোগও রয়েছে। রিসার্চের জন্য নিয়মিত পড়াশুনার পাশাপাশি বিভিন্ন কো-কারিকুলাম অ্যাকটিভিটিতে যুক্ত হতে হবে যা বিভিন্ন জায়গায় কাজে লাগে।

আইন বিভাগের অধ্যাপক ড. এম. আব্দুল হান্নান বলেন, শুধুমাত্র সমাজ পরিচালনা নয়, রাষ্ট্র পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ে আসা। এজন্য প্রথমবর্ষ থেকে জীবনের লক্ষ্য স্থির করে সেই অনুযায়ী আগাতে হবে। প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করে দেশকে নেতৃত্ব দিতে হবে। সিভিল সার্ভিস মানেই ক্ষমতার অপব্যবহার নয়। সিভিল সার্ভিস মানে সরকারের চাকর নয় জনগণের চাকর। জীবনে উন্নয়নে ভালো সঙ্গের জন্য ভালো বড় ভাইদের সাহায্য নিতে হবে, স্যারদের সাহায্য নিতে হবে। বিশ্ববিদ্যালয়ে ভালো খারাপ বুঝে সঙ্গ বিচার করতে হবে।

আরও পড়ুনঃ   ১৫ বছরের জঞ্জাল সাফ করা লাগবে : গোলাম পরওয়ার

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের বর্তমান ডিন অধ্যাপক ড. বেলাল হোসেন বলেন, ১৫ বছর পর এমন অনুষ্ঠানে আসতে পেরে আনন্দিত। বিগত বছরগুলোতে ক্ষমতাধরেরা এমন অনুষ্ঠান করতেই দেয়নি। জীবনের সফলতা পাওয়ার মূল পথ হলো নিজেকে নিয়মানুবর্তিতার মধ্যে চলা। নিয়মানুবর্তিতা আসে আল্লাহর পথে চলার মাধ্যমে। কোরআনই একমাত্র পথ যা মানুষকে উন্নয়ন করতে পারে। আর এই উপকরণ এই পথ তোমাকে দেখারে বাংলাদেশ ছাত্রশিবির। শুধু দেশ নয় বরং দেশের বাইরেও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রশংসায় পঞ্চমুখ।

সভাপতির বক্তব্যে রাজশাহী মহানগর শাখা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এমাজউদ্দীন মন্ডল বলেন, মৃত্যু না থাকলে পৃথিবীতে কেউ ভালো কাজ করতো না, যেহেতু মৃত্যু আছে তাই আমাদের ভালো কাজ করতে হবে। ভালো কাজ করতে হলে ভালো সঙ্গ প্রয়োজন। মানুষের ভিতরে দুটি সত্তা থাকে। একটি নৈতিক সত্তা ও অপরটি পাশবিক সত্তা। মানুষ নৈতিক সত্তা দিয়ে ভালো কাজ করে। অপরদিকে পাশবিক সত্তা মানুষকে খারাপ দিকে নিয়ে যায়। দুনিয়ার জীবনে পাশবিক সত্তাকে যারা দমিয়ে রাখতে হবে এবং নৈতিক সত্তাকে খোরাক জোগাতে হবে। নৈতিক সত্তাকে খোরাক জোগাতে প্রতিদিন কোরআন পড়তে হবে। ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, রাতে আল্লাহর কাছে চাইতে হবে।

আরও পড়ুনঃ   যশোর ৮৫-১ (শার্শা) : সীমান্ত জনপদে দুই অপরাজিতের লড়াই

রাবি শাখা ছাত্র শিবিরের সভাপতি আব্দুল মোহামিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুস্তাকুর রহমান জাহিদ। অনুষ্ঠানে রাবি শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আব্দুর রহিম সহ শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিভিন্ন বিভাগের নবীন পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

তানোরে খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক

বাঘায় পৌর প্রকৌশলী বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

রাজশাহীতে ১০০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ১

মাদক নিয়ন্ত্রণ ও নিরাপদ নগরী গড়তে পুলিশের বিশেষ সমন্বয় সভা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে থানায় অভিযোগ

৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী

নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

১০

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

১১

রমনা পার্কের সৌন্দর্য পরিষ্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধির নির্দেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর

১২

তৃণমূল কংগ্রেসের মধ্যে বিদ্রোহ, দল থেকে ‘মাইনাস’ মমতা ব্যানার্জি

১৩

আমৃত্য লড়াইয়ের হুঁশিয়ারি ইরানের সশস্ত্র বাহিনীর

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৫

নিয়ামতপুরে ২০০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৬

সংসদ সদস্য মাহমুদা হাবিবাকে শ্যামপুরবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা

১৭

রাসিকের অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীদের আনুতোষিকের চেক বিতরণ

১৮

নগরীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

২০

Design & Developed by: BD IT HOST