৮ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সুইজারল্যান্ডে ২০২৫ থেকে ‘বোরকা নিষিদ্ধ’ আইন কার্যকর

অনলাইন ডেস্ক : ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে সুইজারল্যান্ডে পাবলিক প্লেসে মুখ ঢাকা নিষিদ্ধের আইন কার্যকর হচ্ছে। যা ‘বোরকা নিষিদ্ধ’ নামে পরিচিত। ওই সময় থেকে কেউ যদি বোরকা পরেন এবং মুখ ঢাকেন তাহলে তাদের প্রায় ১ হাজার ১৫০ ডলার জরিমানা করা হবে। যা বাংলাদেশি অর্থে দেড় লাখ টাকার সমান।

২০২১ সালে সুইজারল্যান্ডে একটি গণভোট হয়। এতে মুখ ঢাকার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পক্ষে রায় দেন দেশটির সাধারণ মানুষ। সরকার সিদ্ধান্ত নিয়েছে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এই গণ রায় কার্যকর করা হবে।

আরও পড়ুনঃ   তুরস্কে হোটেলে আগুন: ৪৫ মিনিটে সব শেষ, নিহত বেড়ে ৭৬

তবে ওই গণভোটের কঠোর বিরোধীতা করেছিল মুসলিম গ্রুপগুলো। এছাড়া পাবলিক প্লেসে মুখ ঢাকা নিষিদ্ধের গণভোটে অনেকেই বিপক্ষে ভোট দিয়েছিলেন। এটি খুবই কম ভোটের ব্যবধানে পাস হয়েছিল।

যে গ্রুপ এই গণভোট আয়োজনের ব্যবস্থা করেছিল সেটি ২০০৯ সাল থেকে সুইজারল্যান্ডে নতুন করে মসজিদের কোনো মিনার নির্মাণ নিষিদ্ধের ব্যবস্থা করেছিল।

যদিও সুইজারল্যান্ডে খুব কম সংখ্যক মানুষ মুখ ঢাকা বোরকা পরেন। কিন্তু তা সত্ত্বেও মুসলিমদের জন্য এটি একটি কঠিন বিষয় হয়ে পড়বে।

আরও পড়ুনঃ   রাশিয়ায় আক্রমণের কথা স্বীকার করলেন জেলেনস্কি

কোথায় কোথায় মুখ ঢাকা যাবে
দেশটির সরকার জানিয়েছে এই নিষেধাজ্ঞা বিমান, কূটনৈতিক এবং কনস্যুলার এলাকায় কার্যকর হবে না। এছাড়া ধর্মীয় ও পবিত্র স্থানগুলোতেও মুখ ঢাকা যাবে।

এছাড়া স্বাস্থ্যজনিত, আবহাওয়াজনিত ও ট্র্যাডিশনাল কারণেও মুখ ঢাকার সুযোগ দেওয়া হবে। বিনোদনের ক্ষেত্রেও মুখ ঢাকায় কোনো বাধা থাকবে না। মুখ ঢাকা যাবে বিজ্ঞাপনের কাজের বেলাতেও।

এছাড়া ব্যক্তিগত সুরক্ষার জন্যও মুখ ঢাকা যাবে। কিন্তু এজন্য কর্তৃপক্ষের কাছ থেকে আগে থেকে অনুমতি নিতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের গাড়িতে আগুন

১

রাজশাহীতে জয় বাংলা স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা নিক্ষেপ

২

রাবিতে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি

৩

বারিধারা থেকে সাবেক প্রতিমন্ত্রী হিরু আটক

৪

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

৫

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

৬

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা ও নজরদারি বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের

৭

রাষ্ট্রের স্বার্থে কখনও আপস করেননি মওলানা ভাসানী : রিজভী

৮

আ.লীগের সহিংসতায় কৃষক দল নেতা নিহত

৯

পারমাণবিক বিদ্যুৎ যুগে প্রবেশ বাংলাদেশের

১০

রাজশাহীতে যাত্রীবাহী বাস থেকে দুটি পিস্তল উদ্ধার

১১

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই জাতি নতুন করে স্বাধীনতা পেয়েছিল : রিজভী

১২

বাংলাদেশের পররাষ্ট্রনীতি দিল্লি নয়, নির্ধারণ করবে দেশের জনগণ: রিজভী

১৩

কেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, ফসলি জমিতে লাল নিশান

১৪

হুথিদের সঙ্গে লড়াইরত জোটের কমান্ডারকে অপসারণ করল সৌদি

১৫

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪

১৬

বিএনপি”র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১৭

নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানা

১৮

বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতার আহ্বান

১৯

বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়ন ও প্রচারে সহযোগিতার আশ্বাস ইউএন ট্যুরিজমের

২০

Design & Developed by: BD IT HOST