৬ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বন্ধু ট্রাম্পকে অভিনন্দন মোদির

অনলাইন ডেস্ক : জয়ের পথ প্রশস্ত হতেই ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের সঙ্গে তার কিছু ছবিও পোস্ট করেছেন মোদি।

পোস্টে মোদি লেখেন, ‘চলুন একসঙ্গে কাজ করি!’ এর মাধ্যমে ভারত এবং আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান জানালেন তিনি। সেই সঙ্গে বিশ্ব শান্তি, স্থিতি বজায়ে মিলিত ভাবে কাজ করার কথাও বললেন ভারতের প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ   জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখলেন সুপ্রিম কোর্ট, বড় ধাক্কা খেলেন ট্রাম্প

এদিকে, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) গভীর রাতে ফ্লোরিডায় উচ্ছ্বসিত সমর্থকদের সামনে ভাষণ দেওয়ার সময় এই ঘোষণা দেন তিনি।

ফ্লোরিডায় নিজের প্রচার শিবিরের সদর দপ্তরে উত্তেজনায় পূর্ণ জনতার সামনে ট্রাম্প বলেন, ‘আমেরিকা আমাদের একটি অভূতপূর্ব এবং শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে।’

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক পূর্বাভাসে জানিয়েছে, আবারো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের জয়লাভ ৯৫ শতাংশ নিশ্চিত। ভোট গণনা শেষে ট্রাম্প পাবেন ৩০২টি ইলেক্টোরাল ভোট। কমলা পাবেন ২৩২টি।

আরও পড়ুনঃ   ঈদেও মুক্তি নেই গাজার বাসিন্দাদের

আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার সর্বশেষ তথ্য বলছে, এখন পর্যন্ত ট্রাম্প পেয়েছেন ২৪৮ ইলেকটোরাল কলেজ ভোট। ২১৪ ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস। আর ফক্স নিউজের দাবি, ট্রাম্প পেয়েছেন ২৬৭ ও কমলা ২২৬টি ভোট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বংশালে হেলমেট গোডাউনে আগুন : সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

মান্দা থানার বাক ও শারীরিক প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

বাঘায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন

রাসিক প্রশাসকের সঙ্গে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

রুয়েটে কিউএস র‌্যাংকিং কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আইসিআরসি প্রতিনিধির মতবিনিময়

নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

১১

নগরীতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

১২

নিয়ামতপুরে শহীদ জিয়া স্মৃতি পরিষদ ও পাঠাগারের উদ্বোধন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১৪

মান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

১৫

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

১৬

সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য জব্দ

১৭

অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত টেস্ট জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ

১৮

মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর

১৯

বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST