৫ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নাগা-শোভিতার বিয়ের তারিখ প্রকাশ, শান্তির খোঁজে প্রাক্তন সামান্থা!

অনলাইন ডেস্ক : দক্ষিণী তারকা নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালার বাগ্‌দানের ছবি বাবা নাগা অর্জুন আক্কিনেনি সামাজিক মাধ্যমে ভাগ করে নেন বেশ আগেই। তারপর থেকেই চলছিল জল্পনা, কবে বিয়ে করছেন নাগা-শোভিতা। এবার প্রকাশ্যে এল বিয়ের তারিখ। আগামী ৪ ডিসেম্বর চার হাত এক হবে তাদের। সেই থেকে হৈ হৈ রৈ রৈ অবস্থা দুই হবু দম্পতির বাড়িতে।

গত ৮ আগস্ট হায়দেরাবাদে যখন দুই তারকার বাগদান সম্পন্ন হয়, তার আগে কাক-পক্ষীও টের পায়নি। এবার বিয়ে। শোনা যাচ্ছে জয়পুরে ডেস্টিনেশন ওয়েডিং করতে চলেছেন তারা। তবে আক্কেনেনিদের পারিবারিক অন্নপূর্ণা স্টুডিওতেও নাকি বেশ কিছু আয়োজন করা হচ্ছে। শোনা যাচ্ছে, সেখানেও মণ্ডপ বাঁধার কাজ চলছে। প্রায় ২২ একর জায়গা নিয়ে তৈরি এই স্টুডিওতে অবস্থিত বানজারা হিল্‌সে। ৬০টিরও বেশি ছবির শ্যুটিং হয়েছে সেখানে। তা হলে কি সিনেমার সেটেই বিয়ের সারবেন নাগা-শোভিতা? ধোঁয়াশা রয়েছে।

আরও পড়ুনঃ   গণমাধ্যমে প্রকাশের পর খালেদা জিয়ার বায়োপিক থেকে বাদ নিপুণ

তবে জানা গেছে, বিয়েতে তেমন কোনও এলাহি আয়োজন নয়, বরং অনুষ্ঠানটা পারিবারিক রাখতে চান অভিনেতা যুগল। ২০১৭ সালে সামান্থার সঙ্গে যখন বিয়ে হয়, নাগার সেই সময় গোয়াতে ‘ডেস্টিনেশন ওয়েডিং’ করেছিলেন তারা। দ্বিতীয় বিয়ের ক্ষেত্রেও তেমনটাই করবেন কি না সেটাই দেখার।

আরও পড়ুনঃ   বাগদানের পর ভেঙে যায় সানি লিওনের বিয়ে

আবার, একদিকে নাগা-শোভিতার বিয়ে নিয়ে যেমন হৈচৈ, অপরদিকে একান্ত যাপনে রয়েছেন সামান্থা। দীপাবলির সময় থেকেই রাজস্থানে রয়েছেন। এমন খবরে নেটিজেনদের অভিমত, হয়তো প্রাক্তনের বিয়ের খবরে শান্তির খোঁজে একান্ত সময় কাটাচ্ছেন সামান্থা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST