৩১ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বাড়ির বাইরে থেকে ক্যাটরিনার গোপন ছবি ধারণ, ক্ষুব্ধ বলিউড

অনলাইন ডেস্ক : কয়েকদিন ধরে শোনা যাচ্ছে, বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ অন্তঃসত্ত্বা। এমন খবরের পর অভিনেত্রীর দিকে নজর বেড়েছে পাপারাজ্জিদের। সুযোগ পেলেই ক্যামেরা তাক করে স্ফীতোদরের ছবি নিচ্ছেন, এমনকি তা প্রকাশও করা হচ্ছে।

এমন সময়ে ক্যাটরিনা কাইফের ব্যক্তিগত ছবি গোপনে ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে; যা তীব্র সমালোচনা সৃষ্টি করেছে তার ভক্তসহ বলিউড তারকারাও।

ভারতীয় গণমাধ্যমের খবর, শুক্রবার মুম্বাইয়ের জুহুতে অবস্থিত নিজের সমুদ্রমুখী বিলাসবহুল অ্যাপার্টমেন্টের বারান্দায় একান্ত মুহূর্তে ছিলেন ক্যাটরিনা। এমন সময়ে বাইরে থেকে লুকিয়ে তার ছবি তোলা হয়; আর তা প্রকাশ করা হয় সামাজিক মাধ্যমে। ভাইরাল হওয়ার পর অভিনেত্রীর গোপনীয়তার ওপর আঘাতের প্রশ্ন উঠেছে; ক্ষোভে ফেটে পড়েছেন তার ভক্ত ও সহশিল্পীরা।

আরও পড়ুনঃ   বলিউডে থিতু হতে পারছেন না প্রজ্ঞা

জানা গেছে, ভারতের একটি জনপ্রিয় সংবাদ পোর্টালে সেই ছবিগুলো প্রকাশ হয়। ছবিগুলো দ্রুত নেট দুনিয়ায় ছড়িয়ে পড়লে পাপারাজ্জিদের এই ‘ধৃষ্টতা’ নিয়ে প্রশ্ন ওঠে। বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। বলেছেন, ‘আপনাদের সমস্যাটা কোথায়? একজন নারীর অনুমতি ছাড়া তার নিজের বাড়িতেই তাকে গোপনে ক্যামেরাবন্দি করছেন এবং সেই ছবি নিজেদের পোর্টালে প্রকাশ করছেন, আপনারা তো অপরাধীর চেয়ে কোনো অংশে কম নন। ছিঃ লজ্জাজনক!’

আরও পড়ুনঃ   প্রকাশ্যে ক্ষমা চাইতে অভিনেত্রী স্বাগতাকে লিগ্যাল নোটিশ

এই ঘটনার পর ক্যাটরিনার অনুরাগীরা দ্রুত পুলিশি পদক্ষেপের দাবি জানিয়েছেন। তারা প্রশ্ন তুলেছেন, একজন তারকা নিজের বাড়িতেও কেন গোপনীয়তা রক্ষা করতে পারবেন না?

এই ধরনের পাপারাজ্জি উৎপাত বলিউডে নতুন নয়। এর আগে একইভাবে আলিয়া ভাটেরও ব্যক্তিগত মুহূর্তের ছবি তার বাড়ি থেকে গোপনে তুলে ছড়িয়ে দেওয়া হয়েছিল, যা সে সময় ব্যাপক সমালোচনা সৃষ্টি করেছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

১

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

২

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৩

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৪

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৫

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৬

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৭

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

৮

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

৯

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১০

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১২

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৩

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৪

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৬

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৭

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১৮

ইরানের মাইনের আঘাতে জাহাজডুবি, হরমুজে ভাসছে দামি পারফিউম আর আইফোন

১৯

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

২০

Design & Developed by: BD IT HOST