২৭ মে ২০২৫
অনলাইন সংস্করণ

বাবা-ছেলের ঘুমানো ছবি প্রকাশ করে যা বললেন অপু বিশ্বাস

অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস ২০০৮ সালে গোপনে বিয়ে করে ঘর বাঁধেন। বিয়ের কয়েক বছর পর তাদের সংসার আলো করে আসে প্রথম পুত্রসন্তান আব্রাম খান জয়।

যদিও বিয়ের ১০ বছরের মাথায় বিচ্ছেদের পথে হাঁটে এই জুটি। এরপর কেটে গেছে ৭ বছর। অপু বিশ্বাস আর নতুন করে ঘর বাঁধেননি। তবে শাকিব বিয়ে করেছিলেন চিত্রনায়িকা বুবলীকে।

যদিও বুবলীর সঙ্গেও সম্পর্ক এখন অতীত হয়ে গেছে শাকিবের জীবনে। এরই মধ্যে প্রাক্তন অপু বিশ্বাসের সঙ্গে বরফ গলতে শুরু করেছে। সন্তান আব্রাম খান জয়ের টানে আবারও কাছে এসেছেন তারা। একমাত্র ছেলেকে নিয়ে ঘুরেছেন মার্কিন মুলুকেও।

আরও পড়ুনঃ   ভিন্ন পোজে নজর কাড়লেন তিশা

সম্প্রতি বাবা-ছেলের কাটানো সুন্দর মুহূর্তের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন অপু বিশ্বাস। যেখানে জয়ের পাশে ঘুমিয়ে থাকতে দেখা গেছে বাবা শাকিব খানকে।

মঙ্গলবার বিকেলে শাকিব-জয়ের ঘুমিয়ে থাকা সেই মুহূর্তের ছবি প্রকাশ করে অপু বিশ্বাস লিখেছেন, বাবা এমন একটি শব্দ যার সাথে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমান দেয়ার কিছুই নেই। তবুও বাবা-ছেলের প্রতিদিনের এই খুনসুটি আর মমত্ববোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে।

এরপর ভালোবাসার কয়েকটি ইমোজির সঙ্গে শাকিব খান ও আব্রাম খানের জয়ের পাশে ‘পরিবার’ জুড়ে দেন অপু।

আরও পড়ুনঃ   আমি অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী নই : মিথিলা

বাবা-ছেলের ঘুমিয়ে থাকা এই সুন্দর মুহূর্ত ভক্তদের হৃদয়ও ছুঁয়ে গেছে। চিত্রনায়িকা তমা মির্জা সেই পোস্টে কয়েকটি লাভ ইমোজি প্রকাশ করেছেন। এছাড়া নেটিজেনরাও বিভিন্ন মন্তব্যে ভালোবাসা জানিয়েছেন।

প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৭ সালের ১০ এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। ওই দিন পুত্র জয়কে নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু। ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদের মাধ্যমে এখন এক ছেলেকে নিয়েই কাটছে অপুর সংসার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

১

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

২

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

৩

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৪

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৫

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৬

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৭

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৮

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৯

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

১০

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১১

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১২

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১৩

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৪

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৭

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৮

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৯

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২০

Design & Developed by: BD IT HOST