৪ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে আদিবাসী নেতা রবীন্দ্রনাথের স্মরণ সভা

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের আদিবাসীদের অধিকার আদায়ে লড়াই সংগ্রামের সংগঠক, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রয়াত সভাপতি রবীন্দ্রনাথ সরেনের স্মরণে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) বেলা ১২ টায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের হলরুমে জাতীয় আদিবাসী পরিষদ, কেন্দ্রীয় কমিটির আয়োজনে এ কর্মসূচী করা হয়।

সভার শুরুতে প্রয়াত রবীন্দ্রনাথ সরেনের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়। এসময় প্রয়াত রবীন্দ্রনাথ সরেনের সংগ্রামী জীবনী তুলে ধরে বক্তারা বলেন, দেশ ও দেশের বাইরে আদিবাসীদের অধিকার আদায়ে সবসময় সোচ্চার ও একজন সৈনিক ছিলেন তিনি। আদিবাসীদের অধিকার নিশ্চিত করতে প্রতিনিয়ত সংগ্রাম করে গেছেন। তার অবদান সমগ্র আদিবাসী জাতি মনে রাখবে এবং তাকে অনুসরণ করেই আদিবাসীদের সমানভাবে মূল্যায়ন করার যে লড়াই সেটি অব্যহত থাকবে।

আরও পড়ুনঃ   শুধু নিপীড়িত মানুষের জন্য নয়, সমবায় সবার জন্য : বিভাগীয় কমিশনার

তারা বলেন, রবীন্দ্রনাথ সরেন একজন সৎ ও সাহসী নেতা ছিলেন। অসুস্থ হওয়া সত্ত্বেও আদিবাসীদের অধিকারের জন্য তার যে প্রাণবন্ত অবদান সেটি আদিবাসী জাতির কাছে উল্লেখযোগ্য হয়ে থাকবে।

জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহানের সভাপতিত্বে স্মরনসভায় উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক বিমল খালকো, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, সহ-সাংগঠনিক সম্পাদক রঘুনাথ এক্কা, জাতীয় আদিবাসী পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলার সাধারণ সম্পাদক টুনু পাহান, প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর আলম, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খানসহ অন্যান্যরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST