৩ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

আমেরিকান মুসলিমরা কাকে ভোট দেবেন?

অনলাইন ডেস্ক : শুক্রবার জুমার নামাজ… সবাই আঁটোসাঁটো হয়ে বসেছেন ইমাম নাঈম মোহাম্মদ বেঈগের খুতবা শোনার জন্য। ধূসর রঙের স্যুট এবং সাদা শার্ট পরা ইমাম নাঈম উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে খুবই সাধারণ একটি বার্তা দেন, “আমরা কমালা হ্যারিস বা ট্রাম্প কাউকেই সমর্থন দেইনি। কিন্তু আপনাদের ভোট দিতে হবে।”

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে শেষ শুক্রবার ভার্জিনিয়ার দার আল হিজরাহ ইসলামিক কেন্দ্রে জুমার নামাজের উপস্থিত হন মুসল্লিরা। এই শুক্রবারটিতে মার্কিন নির্বাচন নিয়ে কথা বলেছেন তিনি। তিনি বার্তা দিয়েছেন মুসলিমরা যেন ট্রাম্প এবং কমালা কাউকেই ভোট না দেন।

আমেরিকান মুসল্লিদের অভিজ্ঞরা সতর্কতা দিয়ে বলেছেন যদি তারা ট্রাম্পকে ভোট দেন তাহলে এটি ‘নিজের সঙ্গেই নাশকতা’ করা হবে। মুসল্লিদের ‘বিবেক’ দিয়ে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া ফিলিস্তিনের গাজার অবস্থান নিয়ে কমালা হ্যারিসকেও ভোট না দিতে তাদের অনুরোধ করা হয়েছে। তাদের মূলত এই দুজনের কাউকেই ভোট না দেওয়া এবং স্বাধীন থাকার আহ্বান জানানো হচ্ছে।

আরও পড়ুনঃ   ইরানের অনুমতির পর হরমুজ প্রণালি পার হলো থাইল্যান্ডের তেলবাহী ট্যাংকার

যুক্তরাষ্ট্র থেকে হাজার হাজার মাইল দূরের গাজা ও লেবাননে বর্বরতা চালাচ্ছে দখলদার ইসরায়েল। এতে সহায়তা করছে খোদ যুক্তরাষ্ট্রই। এই বিষয়টি নিয়ে মোটেও খুশি নন দেশটির মুসলিম নাগরিকরা। বিশেষ করে যাদের পূর্বপুরুষরা মধ্যপ্রাচ্যের ছিলেন।

প্রেসিডেন্ট নির্বাচনে কাউকে ভোট না দিলেও— বিভিন্ন সময় হতে যাওয়া ৫ লাখের বেশি স্থানীয় নির্বাচনে মুসলিমদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ইমাম নাঈম মোহাম্মদ বেঈগ। তিনি বলেন, “চলুন চিন্তা শুরু করা যাক, কীভাবে স্থানীয়ভাবে আমি একটি পরিবর্তন আনতে পারি।”

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি রাজ্য, শহর, টাউন, কাউন্টি, স্কুল বোর্ড এবং বিশেষ বিভাগে ৫ লাখের বেশি স্থানীয় নির্বাচন হবে।

ইমাম নাঈম বেঈগ বলেন, “বিভিন্ন সময় আমেরিকায় ৫ লাখের বেশি নির্বাচন হবে। আমার ভাই ও বোনেরা, বড় পর্যায়ে বড় পরিবর্তন আনার জন্য আমাদের পর্যাপ্ত অর্থ ও জনবল এখন নেই। কিন্তু আমাদের ছোট থেকে শুরু করতে হবে।”

আরও পড়ুনঃ   একদিনে প্রায় ৮০০ যুদ্ধবন্দিকে মুক্তি দিলো রাশিয়া-ইউক্রেন

ডেমোক্র্যাটিক পার্টির কমালা হ্যারিসকে আমেরিকান মুসলিমরা পছন্দ করছেন না গাজা ও লেবাননে ইসরায়েরের গণহত্যার জন্য। অপরদিকে ট্রাম্পকে তারা পছন্দ করছেন না পূর্বের অবস্থানের জন্য। ২০১৭ সালে ছয়টি মুসলিম দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প। তিনি আদেশ দেন এই ছয়টি দেশের কেউ যুক্তরাষ্ট্রে আসতে পারবেন না।

জামাল নামের এক উবার চালক বার্তাসংস্থা টিআরটি ওয়ার্ল্ডকে বলেছেন, “এবার আমি ভোট দেব না।” ইথিওপিয়ান বংশোদ্ভূত এই মার্কিন নাগরিক জানিয়েছেন, ট্রাম্পকে শাস্তি দিতে গত নির্বাচনে জো বাইডেনকে ভোট দিয়েছিলেন তিনি। কিন্তু তার কার্যক্রমেও ক্ষুব্ধ হয়েছেন তিনি।

এদিকে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের মুসলিমরা এবার ট্রাম্প এবং কমালা কাউকেই ভোট নাও দিতে পারেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন

অপহরণ মামলার কিশোরী ভিকটিম তাসনিমকে লক্ষীপুর এলাকা থেকে উদ্ধার

নগরীতে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

সমাজে শ্রেণি বৈষম্য দূর করতেই এ সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

১০

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

১১

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

১২

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

১৩

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

১৪

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

১৫

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

১৬

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১৭

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১৮

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১৯

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

২০

Design & Developed by: BD IT HOST