৩ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নগরীতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ট্রাক, আহত ৫

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে একটি মিনি ট্রাক। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে নগরীর কাদিরগঞ্জের দড়িখরবোনা রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—নওগাঁর বদলগাছি উপজেলার সহিদুর রহমানের ছেলে বাবর আলী (৩২), মশিউর রহমানের ছেলে সহিদুর রহমান (৪০), আশরাফ আলীর ছেলে সৈয়দ আলী (৪০), চাঁপাইনবাবগঞ্জ সদরের মো. নুরনবীর ছেলে শামিম হোসেন (৩০) ও আব্দুল নুর (৪৫)।

আরও পড়ুনঃ   বাংলাদেশের নারী ফুটবলের অগ্রযাত্রায় মুগ্ধ ফিফা যা লিখল

রাজশাহী রেলওয়ে থানার (জিআরপি) সাব-ইন্সপেক্টর মেহেদি হাসান বলেন, আয়আর নামের একটি লোকাল ট্রেন রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর যাচ্ছিল। এ সময় দড়িখরবোনা রেলক্রসিংয়ে একটি মিনি ট্রাক রেললাইনের উপরে চলে আসে। এতে ট্রেনের সঙ্গে ট্রাকটির ধাক্কা লাগে। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে যায়।

আরও পড়ুনঃ   বিভাগীয় বইমেলায় থাকছে পুরাতন বই বদলের সুযোগ

এ সময় ট্রাকে থাকা পাঁচজন আহত হন। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ট্রেন ও যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST