১ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

শ্রীপুরে দুই শ্রমিককে হাত–পা বেঁধে নির্যাতন, জখমে দেওয়া হয় মরিচ–লবণ

অনলাইন ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে দুই শ্রমিককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। তাঁদের এলোপাতাড়ি পিটিয়ে, জখমের স্থানে মরিচের গুঁড়া ও লবণ ছিটিয়ে নির্যাতন করা হয়েছে। নির্যাতনের ২ মিনিট ১৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গত ২৯ অক্টোবর (মঙ্গলবার) সকালে উপজেলার সাইটালিয়া গ্রামে ও আবদার গ্রামে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, ভুক্তভোগী মাইনুদ্দিন (২৪) ফেনী জেলার সোনাগাজী উপজেলার বাটিদিয়া গ্রামের মৃত সেলিম মিয়ার ছেলে। তিনি শ্রীপুর উপজেলার সাইটালিয়া গ্রামের ইলেক্ট্রোস পুলস অ্যাড স্ট্রাকচার লিমিটেড নামে বৈদ্যুতিক খুঁটি তৈরির কারখানায় শ্রমিকের কাজ করতেন। অপর যুবক আলমগীর একই কবরখানার শ্রমিক। তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ভুক্তভোগী মাইনুদ্দিন বলেন, ‘আমি জৈনাবাজার এলাকার আবদার গ্রামে ভাড়া থেকে স্থানীয় একটি কারখানায় চাকরি করি। স্থানীয় ফাইজুদ্দিনের অটোরিকশা চুরি গেছে। ফাইজুদ্দিনের লোকজন আমাকে কারখানার সামনে থেকে অটোরিকশায় তুলে জঙ্গলে নিয়ে হাত-পা বেঁধে নির্যাতন করে। এরপর বাড়িতে নিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের পর শরীরে মরিচের গুঁড়া ও লবণ ছিটিয়ে দেয়। আমি কয়েকবার জ্ঞান হারিয়ে ফেলি। তবু ওরা নির্যাতন বন্ধ করেনি।

আরও পড়ুনঃ   দেশের সব স্কুল-কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি গাছের সঙ্গে পাশাপাশি দুই যুবকের হাত-পা বেঁধে নির্যাতন করা হচ্ছে। পাশে দাঁড়িয়ে এক নারী তাঁদের শরীরে মরিচের গুঁড়া ও লবণ ছিটিয়ে দিচ্ছেন। কয়েকজন মিলে নির্যাতন করছে। তাঁদের চুরির দায় স্বীকার করতে বলছে। ভুক্তভোগী দুজন আর্তনাদ করছেন। একজনের রক্তাক্ত পা ওপরে তুলে এক নারী মরিচের গুঁড়া আর লবণ ছিটিয়ে দিচ্ছেন। তখন দুজনেই জোরে চিৎকার করছেন। কয়েকজনকে বলতে শোনা যাচ্ছে, ‘মরিচ দুই নাম্বার!’ কয়েকজন যুবক মরিচের গুঁড়া তাঁদের গায়ে ভালো করে মাখিয়ে দিচ্ছেন। একজন যুবক কিছুক্ষণ পর পর গায়ে পানি ছিটিয়ে দিচ্ছেন। কয়েকজন বাধা দিচ্ছেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বহু মানুষ। কয়েকজন ভিডিও ধারণ করছেন। এত নির্যাতনের পরও দুজন বলছেন, অটোরিকশা চুরির বিষয়ে তাঁরা কিছু জানেন না।

ভুক্তভোগী শ্রমিক মাইনুদ্দিনের বড় ভাই মঈনুদ্দিন বলেন, ‘গত মঙ্গলবার নাইট ডিউটি শেষে ভোরে আমার ভাই কারখানার সামনের গেটের একটি দোকানে চা খেতে যায়। সেখান থেকে অভিযুক্তরা আমার ভাইকে ধরে নিয়ে যায়। নিয়ে গিয়ে গাছের সঙ্গে বাঁধে। বেঁধে ফেলা হয় হাত-পা। এরপর প্রচুর মারধর শেষে মরিচের গুঁড়া ও লবণ দেওয়া হয় গায়ে। পিটিয়ে রক্তাক্ত করে জখমের স্থানে দেওয়া হয় মরিচ আর লবণ। খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। আমার সামনেই ওরা অমানবিক নির্যাতন চালায়। আমি গলা ফাটিয়ে চিৎকার ও কান্নাকাটি করে ক্ষমা চাইলেও ওরা থামেনি। নির্যাতনের মাত্রা বাড়তে থাকলে আমি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে পুলিশ এসে ভাইকে মুক্ত করে। তবু আমাকে ৩০ হাজার টাকা জরিমানা দিতে হয়েছে। ওদের ভয়ে মামলা করতে সাহস পাচ্ছি না। ওরা আমাকে হুমকি দিচ্ছে।’

আরও পড়ুনঃ   শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে চির নিদ্রায় শায়িত এ এফ হাসান আরিফ

তেলিহাটি ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. তারেক হাসান বাচ্চু বলেন, ‘নির্যাতনের ভিডিওটি আমি দেখেছি। এমন পাশবিক নির্যাতন কোনো মানুষ করতে পারে না। তদন্ত করে সঠিক বিচার দাবি করছি।’

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘আমি নির্যাতনের ভিডিও দেখেছি। ভিডিও দেখার পরপরই পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তরা আইনের আওতায় আসবে।’-আজকের পত্রিকা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

১০

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১১

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১২

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৩

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১৪

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৫

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৬

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৭

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৮

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৯

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

২০

Design & Developed by: BD IT HOST