২৬ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহী শিক্ষা বোর্ডের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত

সংবাদ বিজ্ঞপ্তি : যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীতে পালন করা হয় ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪’। এ উপলক্ষ্যে ১৭-৩১ মার্চ (২৫ মার্চ বাদে) পর্যন্ত শিক্ষা বোর্ড ভবন আলোক সজ্জায় সজ্জিত করা হয়।

আজ (২৬ মার্চ ) সূর্যোদয়ের সাথে সাথে স্বাধীনতার বীর শহিদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করে রাজশাহী শিক্ষা বোর্ড চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯ টায় চেয়ারম্যান রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে নিউ গভ. ডিগ্রী কলেজ, রাজশাহীতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং সকাল ০৯.১৫ টায় রাজশাহী শিক্ষা বোর্ড চত্বরে মুজিব শতবর্ষ স্মারক ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। ভাষা আন্দোলন, স্বাধিকার, স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধে ও ১৫ আগস্টের সকল শহিদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

সকাল ৯.৩০ টায় চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলম এর সভাপতিত্বে এবং প্রধান মূল্যায়ন অফিসার (চলতি দায়িত্ব) এস.এম. গোলাম আজমের সঞ্চালনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ   ইয়ামাল-নিকোলের প্রেম তাহলে ভেঙেই গেল, নেপথ্যে কী?

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আব্দুল মান্নান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ পরিদর্শক ও অনুষ্ঠানের আহবায়ক এনামুল হক। এছাড়াও আরও বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব হুমায়ূন কবীর, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আরিফুল ইসলাম, বিদ্যালয় পরিদর্শক মহা. জিয়াউল হক, সিনিয়র সিস্টেম এনালিষ্ট প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম এবং রাজশাহী শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড কর্মচারী ফেডারেশনের মহাসচিব মোহা. হুমায়ন কবীর।

আলোচনা সভায় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আব্দুল মান্নান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের নানান দিক আলোচনা করেন। তিনি পাকিস্তান আন্দোলন, ঢাকায় প্রত্যাবর্তণ, ভাষা আন্দোলন, ছয় দফা, স্বাধীকার, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ধারাবাহিক নেতৃত্বদানের ইতিহাস তুলে ধরেন। ৭ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের পর সারাদেশে কিভাবে ছাত্রযুবক আপামর জনসাধারণ মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন সেটি চমৎকারভাবে তুলে ধরেন।

আলোচনা সভার সভাপতি চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলম বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহিদ বীর মুক্তিযোদ্ধা, ১৫ আগস্টের সকল শহিদ, ৪(চার) জাতীয় নেতা এবং স্বাধীনতাকামী জনমানুষের অসীম ত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বাঙ্গালির প্রতিটি অর্জনের পিছনে অসীম ত্যাগের কথা স্মরণ করিয়ে উপস্থিত কর্মকর্তা/কর্মচারীদের বলেন কোটি মানুষের আত্মত্যাগ আমাদের দায়বদ্ধতা প্রদান করে। সেই দায় বা ঋণ পরিশোধের একমাত্র উপায় হচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে নিজ নিজ অবস্থানে থেকে যোগ্যতার সর্বোচ্চ প্রয়োগ করে দেশ গঠনে আত্মনিয়োগ করা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরলস কাজ করে যাচ্ছেন। স্বাধীনতার কাক্সিক্ষত লক্ষ্য অর্জনে জনমুখী ও টেকসই উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে অনুধাবন করতে হবে, আজ তারা যে পথ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে তা তৈরী করে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভবিষ্যতে তার পথই হবে উন্নতি ও অগ্রগতির সোপান।

আরও পড়ুনঃ   স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান

বাদ আছর মহান স্বাধীনতায় শাহাদৎ বরণকারী সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করে শিক্ষা বোর্ড মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১০

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১২

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৫

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৬

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৭

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৮

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST