২৭ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

বাঘায় বাড়ছে শিশু শ্রম জড়িয়ে পড়ছে অপরাধে

মোহাঃ আসলাম আলী,স্টাফ রিপোর্টোর : রাজশাহীর বাঘায় দিন দিন বাড়ছে শিশুশ্রম। ফলে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে তারা। দরিদ্রতার কষাঘাতে প্রাথমিক বিদ্যালয়ের ঝরেপড়া বিভিন্ন পরিবারের শিশুরা জীবিকার জন্য কর্মক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়ছে। যে বয়সে বই খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা,সে বয়সে তারা জীবিকার টানে হোটেল-রেস্টুরেন্ট, নির্মান,য়েলডিং কারখানার কাজ, রিকসা-ভ্যান চালানো,টেম্পুর হেলপার, দোকান কর্মচারী,হকারিসহ বিভিন্ন ধরনের ঝঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়েছে তারা।
বাঘা-আড়ানী সড়কে অটোরিকশা চালানো জালাল জানায়,সংসারে টানাপড়েনের কারনে অটোরিকশা চালানো কাজে নামতে হয়েছে। কাজ না করলে খাবো কি তবে সে ভোর থেকে রাত পর্যন্ত কাজ করতে হয়। এছাড়া চায়ের দোকানে কাজ করে ১২ বছরের কিশোর ছোটন ও পলাশের সাথে কথা হয়। ছোটন উপজেলার আড়ানী জোতরঘু হালদারপাড়া এলাকার ছেলে। সংসারে ৩ ভাই,২বোনের মধ্যে সে মেজো। বড় ভাই অন্য এক চায়ের দোকানে কাজ করে। দ্বিতীয় ও তৃতীয় ভাই ছোট-বাড়িতে থাকে। আর দুই বোন মানুষের বাড়িতে ঝি-এর কাজ করে। প্রায় চার বছর যাবত আড়ানী বাজারে শ্রী সুনন্দনের চায়ের দোকানে কাজ করছে ছোটন। ছোটন জানায়,কাজ না করলে ভাত কোথায় থেকে আসবে। প্রতিদিন সে সকাল সাতটা থেকে রাত ৯টা পর্যন্ত কাজ করে। কোন কোন দিন কাজ শেষ করতে রাত ১০ থেকে ১১ টাও বেজে যায়। তারপর বাসায় গিয়ে খাওয়া-দাওয়া শেষে ঘুমাতে প্রায়ই ১২টা বেজে যায়। আবার সকাল ৬টায় ঘুম থেকে খাওয়া শেষে কাজে যেতে হয়। গত চার বছর যাবৎ সে ওই দোকানে কাজ করছে। এখন সে সামন্য বেতনে কাজ করলেও স্বপ্ন দেখে একদিন সে বড় একটি চায়ের দোকান করবে। নুরনগর গ্রামের আবুর ছেলে ভ্যান চালক আতর আলীর সাথে কথা বলে জানা যায়,তার বাবা-মা স্কুলে ভর্তি করতে চেয়েছিল। কিন্তু আর্থিক অভাবের কারণে স্কুল ছেড়ে ভ্যান চালাতে হচ্ছে। এছাড়া ওয়েলডিং কারখানার শিশু শ্রমিক আতিক হোসেনের একই অবস্থা। তবে ওইসব শিশু শ্রমিক মালিক দ্বারা শারীরিক ও মানষিক নির্যাতনের শিকারের অভিযোগও রয়েছে। তারা সামান্য ভুল করলে নির্যাতনের মাত্রা বেড়ে যায়।
সূত্রে জানা যায়,উপজেলায় শত শত শিশু শ্রমিক রয়েছে। অপর দিকে শিশু ভিক্ষুকের সংখ্যা বেড়ে যাওয়ায় সচেতন মহলে দেখা দিয়েছে উদ্বিগ্ন। বহিরাগত শিশুরা ভিক্ষাবৃত্তির সাথে জড়িয়ে পড়ায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জন্য বিরক্তির কারণ হয়ে দেখা দিয়েছে। কখনো কখনো ক্রেতা-বিক্রেতারা শিশুদের কবলে পড়ে হয়রানির শিকার হচ্ছেন। এব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ না করায় দিন দিন শিশু ভিক্ষুকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে,বাড়ছে সামাজিক সমস্যা।
এ্যাডভোকেট আজি আলম বলেন, সরকারের পক্ষ থেকে শিশু শ্রম বন্ধের আইন থাকলেও তার যথাযথ বাস্তবায়ন নাই। নাম পকাশ না করার শর্তে উপজেলা
নাগরিক কমিটির এক সদস্য জানান, অনেক মা-বাবা কোন কাজ না করে সন্তানদের ভিক্ষার জন্য উৎসাহিত করেন । শিশুরা ভিক্ষার জন্য মানুষের হাতে-পায়ে ধরে কান্না-কাটি করে বলতে থাকে তার বাবা নেই,মা তাদের নিয়ে বড় অসহায় অবস্থায় পড়েছেন। ফলে শিশু ভিক্ষুকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্থানীয় লোকজন বিব্রতকর পরিস্থিতির মধ্যে রয়েছে। এছাড়া শিশুরা ওই মিথ্যার আশ্রয় নেয়ায় তিনি উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তরিকুল ইসলাম উজ্জল জানান,স্থানীয়ভাবে শিশুদের কার্যক্রমের সাথে সংযুক্ত করা হলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা সব ধরণের সহযোগিতা করবে।#

আরও পড়ুনঃ   রাজশাহীতে ১২টি পেট্রোলবোমা ও ১৫টি ককটেল উদ্ধার

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১০

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১১

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১২

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৪

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৫

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৬

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৭

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৯

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST