২৬ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জের সাবেক কাউন্সিলর ঢাকা থেকে গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি সাবেক কাউন্সিলর হোসেন আলীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (২৫ অক্টোবর) ঢাকার শেরে বাংলা নগর থানার রাজধানী উচ্চ বিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে র‌্যাব-১২ এর সদর কোম্পানি কমান্ডার লেফট্যানেন্ট কমান্ডার বিএন এম. আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃত হোসেন আলী সিরাজগঞ্জ পৌর এলাকার চক কোবদাসপাড়া মহল্লার শিল্পী কুদ্দুসের ছেলে এবং সিরাজগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর বিকেলে চক কোবদাসপাড়া গ্রামে হোসেন আলীর অফিস সংলগ্নস্থানে দেশীয় অস্ত্র নিয়ে হোসেন আলীসহ ৮ জন এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জন পূর্ব শত্রুতার জের ধরে এইক গ্রামের মো. আমির হোসেনের ছেলে মো. মেরাজকে (১৮) হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়িভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে মিরাজদের বাড়িতে হামলা চালিয়ে প্রায় দুই লাখ টাকার আসবাবপত্রের ক্ষতি করে এবং তাদের ওয়্যারড্রপে থাকা নগদ তিন লাখ টাকা চুরি করে নিয়ে যায়। এ সময় মিরাজের মা শিল্পী খাতুন তার ছেলের চিৎকারে এগিয়ে এসে আসামিদের বাধা দিলে আসামিরা তাকেও মারপিট করে তার শ্লীলতাহানী করে এবং তার গলায় থাকা স্বর্ণের চেন ছিনিয়ে নেয়। পরে মিরাজের মা শিল্পী খাতুন সাবেক কমিশনার হোসেন আলীসহ ৮ জনের নামে সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করেন।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় যুবলীগ নেতা সেলিম গ্রেপ্তার

এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার (২৫ অক্টোবর) রাতে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২ সদর কোম্পানি, র‌্যাব-২, সিপিসি-১ ও মোহাম্মদপুরের একটি অভিযানিক দল ঢাকার শেরে বাংলা নগর থানার রাজধানী উচ্চ বিদ্যালয় এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে সাবেক কমিশনার হোসেন আলীকে গ্রেপ্তার করে।

এছাড়া প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, গত ৪ আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে সিরাজগঞ্জ সদরে আন্দোলনরত ছাত্র জনতার ওপর প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করায় মামলার প্রধান আসামি সাবেক কাউন্সিলর হোসেন আলী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, হোসেন আলী বিগত সময়ে সাবেক এমপির প্রধান ক্যাডার হয়ে ক্ষমতার অপব্যবহার করে সিরাজগঞ্জ পৌরসভা এলাকায় অস্ত্র ও ক্ষমতার দাপট দেখিয়ে জোরপূর্বক ভূমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।

আরও পড়ুনঃ   বাগমারায় ধানের শীষকে বিজয়ে ঐক্যেবদ্ধ বিএনপি

এছাড়া গত ৪ আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে সিরাজগঞ্জ সদরে আন্দোলনরত ছাত্র জনতার ওপর প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে হামলা চালানোর কথাও স্বীকার করে। যার ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় বলে জানায় র‍্যাব।

গ্রেপ্তারকৃত আসামিকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST