২৪ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

গাভাস্কারকে ‘ভুল’ প্রমাণ করে সুন্দরের ৭ উইকেট

অনলাইন ডেস্ক : ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডেই ছিলেন না ওয়াশিংটন সুন্দর। পুণেতে দ্বিতীয় টেস্টে এই স্পিনারকে একাদশে ফিরিয়ে একপ্রকার জুয়া খেললেন ভারতীয় নির্বাচকরা। যদিও দলে তার অন্তর্ভুক্তি নিয়ে ম্যাচের আগে প্রশ্ন তুলেছিলেন সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তি ক্রিকেটার।

সুন্দরের জায়গায় কুলদীপ যাদবের মতো বোলারকে দলে নেওয়ার পক্ষে ছিলেন তিনি। গাভাস্কারের কথা সুন্দরের কানে গিয়েছে কি না কে জানে, পুণেতে জ্বলে উঠলেন ভারতীয় এই ডানহাতি স্পিনার। ফেরার মঞ্চে নিজেকে ছাড়িয়ে ক্যারিয়ার সেরা স্পেল করলেন। তার ঘূর্ণিতে দিন শেষের আগেই থেমে গেছে প্রতিপক্ষ কিউইরাও। ভারতীয় নির্বাচকদের দুর্দান্ত সিদ্ধান্ত নিয়ে সুর পাল্টান গাভাস্কারও।

সুন্দর সর্বশেষ টেস্ট খেলেছিলেন বছর তিনেক আগে। সেই তিনি এবার লাল বলের ক্রিকেটে খেলার সুযোগ পেয়েই ৫৯ রান খরচায় তুলে নিলেন সাত উইকেট। টেস্ট ক্রিকেটে এটিই তার বেস্ট ফিগার। অবশ্য বৃহস্পতিবারের আগে মোটে চারটি টেস্ট খেলেছিলেন ওয়াশিংটন। নিয়েছিলেন ৬ উইকেট। পুণেতে এক দিনেই সাত উইকেট তুলে নিলেন। এমনকী নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতীয় বোলারদের সেরা সাফল্যের তালিকাতেও উঠে এসেছে সুন্দরের স্পেল। ভারতীয় স্পিনারের তোপে নিউল্যান্ডের প্রথম ইনিংস থেমেছে ২৫৯ রানে।

আরও পড়ুনঃ   আগুনের ঘটনায় তদন্ত হলে পেছনের কারণটা জানা যাবে : সেনাসদর

প্রথম টেস্টের পর ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা স্বীকার করে নিয়েছিলেন তার পিচ বুঝতে ভুল হয়েছিল। সেটার খেসারত দিতে হয়েছিল ভারতকে। টস জিতে ভুল সিদ্ধান্ত থেকে ভুল দল নির্বাচন। রোহিত একাধিক ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় টেস্টে অন্তত পিচ বুঝতে ভুল করেননি তিনি। রবিচন্দ্রন অশ্বিন এবং ওয়াশিংটন সুন্দরকে দলে নিয়েছেন। দু’জনেই ডানহাতি অফ স্পিনার। বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে দু’জনই সফল হলেন। নিউল্যান্ড দলে বাঁহাতি ব্যাটারের প্রাধান্য রয়েছে। সেই কারণেই একসঙ্গে খেলিয়ে দেওয়া হয় অশ্বিন এবং ওয়াশিংটনকে। হতাশ করেননি তারা। ওয়াশিংটনের সাত উইকেটের দিনে বাকি তিনটি দখলে গেছে অশ্বিনের।

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। শুরুতে খুব একটা সুবিধা করতে পারেননি ভারতের দুই পেসার জশপ্রীত বুমরাহ ও আকাশ দীপ। অবশেষে রবিচন্দ্রন অশ্বিনকে আক্রমণে আনতেই সাফল্য পায় ভারত। টম ল্যাথাম, ডেভন কনওয়ে, উইল ইয়ংকে ফিরিয়ে দিয়ে প্রথম ধাক্কা দেন তিনি। তারপরই শুরু হয় সুন্দরের ম্যাজিক। সেই সময়ে রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেল মিলে নিউজিল্যান্ডকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।

আরও পড়ুনঃ   প্রকৃত দুস্থ ও যোগ্য বয়স্ক নাগরিককে ভাতার আওতায় আনতে হবে : সমাজকল্যাণ উপদেষ্টা

কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে দিলেন ওয়াশিংটন সুন্দর। ১৯৭ রানে মাত্র ২ উইকেট হারানো নিউজিল্যান্ড যে ২৫৯ রানে শেষ হয়ে যাবে, তা বোঝা যায়নি। শেষ ৮ উইকেট পড়েছে মাত্র ৬২ রানে। আর সেই কাজটি করেন ওয়াশিংটন। ওই আটটি উইকেটের মধ্যে সাতটিই নেন তিনি। অথচ এই টেস্টে সুযোগ পাওয়ার কথাই ছিল না তার। আচমকাই তাকে দলে নিয়ে আসা হয়। অনেকে মনে করেছিলেন বেঙ্গালুরুতে হেরে ‘প্যানিক’ করে তাকে ডাকা হয়েছে। কিন্তু সেটাই মাস্টারস্ট্রোক হয়ে গেল পুণেতে।

রাত তাড়ায় শেষ বিকেলে উইকেট হারিয়েছে ভারতও। ১ উইকেট হারিয়ে স্বাগতিকদের রান ১৬। রোহিত শর্মা দ্রুত ফিরে গেলেও ব্যাট করছেন শুভমান গিল ও যশস্বী জয়সওয়াল। সিরিজ বাঁচাতে এই টেস্টে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই ভারতের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৩

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৪

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৫

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

১৬

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

১৭

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

১৯

চরাঞ্চলের দুঃখ-দুর্দশা শুনলেন জেলা প্রশাসক, সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST