২০ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

ঘাসের বস্তা ধরতে গিয়ে নদীতে তলিয়ে গেলেন তরুণ

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছোট যমুনা নদীর পানিতে ভেসে যাওয়া ঘাসের বস্তা ধরতে লাফ দিয়ে স্বাধীন হোসেন (১৯) নামে এক তরুণ তলিয়ে গেছেন। রোববার (২০ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার নুনিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্বাধীন হোসেন পশ্চিম রামভদ্রপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

আরও পড়ুনঃ   নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) কাওসার আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নদীতে পানির স্রোত রয়েছে। আর ওই তরুণ সাঁতার জানতো না। তাকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের টিম কাজ করছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্বাধীন ছোট যমুনার পাশে ঘাস কেটে পানিতে ধুয়ে নেওয়ার জন্য নদীতে নামেন। এ সময় পানির স্রোতে ঘাসের বস্তা ভেসে যেতে থাকে। তখন স্বাধীন লাফ দিয়ে ঘাসের বস্তা ধরার চেষ্টা করেন। কিন্তু সেটি ধরতে পারেন না এবং পানিতে তলিয়ে যান। খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়ে উদ্ধারে নামেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST