২৩ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

নগরীতে গাঁজা ও হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ৪

স্টাফ রির্পোটার : আরএমপি’র কর্ণহার ও শাহমখদুম থানা পুলিশ পৃথক দুটি অভিযানে গাঁজা ও হেরোইন উদ্ধারসহ ৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে। আরএমপি’র কর্ণহার থানা পুলিশ ১৮০ গ্রাম গাঁজাসহ তিন ব্যক্তিকে ও শাহমখদুম থানা পুলিশ সোয়া ৫ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেফতার করে।

কর্ণহার থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মোহাম্মদ মোস্তফা আলম (৪২), মো: মিলন (৪০) ও মোহাম্মদ রায়হান আলী (৩০)। মোস্তফা জামালপুর জেলার সরিষাবাড়ী থানার পিংনা গ্রামের মৃত আজগর আলীর ছেলে, মিলন রাজশাহী মহানগরীর কর্ণহার থানার বারুইপাড়ার মৃত জিন্নাত আলীর ছেলে ও রায়হান একই এলাকার মৃত সোবহানের ছেলে।

আরও পড়ুনঃ   নগরীতে ১৪শো পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ১

শাহমখদুম থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি মো: ইয়াসিন আলী তুফান রাজশাহী মহাগরীর ভুগরইল পশ্চিমপাড়ার মো: আব্দুল সোবহানের ছেলে। ঘটনা সূত্রে জানা যায়, শুক্রবার (২২ মার্চ) রাত সাড়ে ৯ টায় আরএমপি’র কাশিয়াডাঙ্গা বিভাগের সহকারী পুলিশ কমিশনার শ্যামলী রানী বর্মনের সার্বিক তত্ত্বাবধানে কর্ণহার থানার অফিসার ইনচার্জ কমল কুমার দেবনাথের নেতৃত্বে এসআই মো: আব্দুল হাকিম সরকার ও তাঁর টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো।

এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কর্ণহার থানাধীন বারুইপাড়া এলাকায় তিন ব্যক্তি গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কর্ণহার থানা পুলিশের ঐ টিম রাত পৌনে ১০ টায় কর্ণহার থানাধীন বারুইপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় আসামির কাছ থেকে ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। এর আগে শাহমখদুম থানা পুলিশের একটি টিম গত শুক্রবার বিকেল ৩ টায় শাহমখদুম থানাধীন উত্তর নওদাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো: ইয়াসিন আলী তুফানকে সোয়া ৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কর্ণহার ও শাহমখদুম থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST