১৫ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে অতিরিক্ত মদ পানে স্বামীর মৃত্যু, দেখতে এসে মারধরের শিকার স্ত্রীসহ স্বজনেরা

শাজাহান পাঠান, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে অতিরিক্ত মদ পানে মারা গেছে নববিবাহিত এক যুবক। অপরদিকে মৃত স্বামীকে দেখতে এসে মারধরের শিকার হয়েছেন স্ত্রীসহ তার স্বজনেরা। সোমবার সন্ধ্যায় উপজেলার জোনাইল বাগডোব গ্রামের মন্ডলপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে মৃত স্বামীকে না দেখেই ফিরে যেতে বাধ্য হন স্ত্রীসহ স্বজনেরা।
নিহত ওই নববিবাহিত যুবকের নাম জয়ন্ত মন্ডল (২৫)। সে উপজেলার জোনাইল বাগডোব গ্রামের প্রভাত মন্ডলের ছেলে। গত প্রায় ৬ মাস আগে পেশায় ব্যবসায়ী জয়ন্তের বিয়ে হয় নাটোর শহরতলীর হাজরা এলাকার শ্যামল রায়ের মেয়ে শতাব্দী রায় এর সাথে। বিয়ের পর থেকেই শতাব্দী তার বাবার বাড়িতেই অবস্থান করে আসছিলো।
জয়ন্তের জ্যাঠাতো ভাই মিলন মন্ডল জানান, রোববার বিকেলে দুর্গাপূজা উপলক্ষ্যে জয়ন্ত তার শ্বশুর বাড়িতে যায় এবং সেখানে সে মদ পান করে। এতে সে অসুস্থতা বোধ করলে রাতেই জয়ন্ত তার নিজ বাড়িতে ফিরে আসে। পরে সে আরও অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা তাকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক আল মাসুদ বিষাক্ত মদ পানে জয়ন্তের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
জয়ন্তের স্ত্রী শতাব্দী জানান, হাসপাতাল থেকে মরদেহ আনার পর সন্ধ্যায় আমার মা-বাবা সহ ১৪-১৫ জন স্বজন জয়ন্তের বাড়িতে গেলে জয়ন্তের জ্যাঠাতো ভাই মিলনসহ বেশ কয়েকজন আমাদের উপর চড়াও হয় এবং লাঠি ও বাঁশ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। পরে খবর পেয়ে পুলিশ সবাইকে উদ্ধার করে।
এ বিষয়ে মিলনের সাথে যোগাযোগ করে মারপিটের কারণ জানতে চাইলে তিনি বলেন, আমার ভাইকে তার স্ত্রী শতাব্দী ও শ^শুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে মদ খাইয়ে মেরে ফেলেছে। এই মৃত্যুর জন্য তারাই দায়ী। অপরদিকে শতাব্দীর অভিযোগ, জয়ন্তের জ্যাঠাতো ভাই মিলনই তার স্বামীর মৃত্যুর জন্য দায়ী। কারণ, তার স্বামীকে চিকিৎসা করাতে সে গাফলতি করেছে।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, জয়ন্তের মৃত্যুর বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। জয়ন্তের মৃত্যু বা শতাব্দী সহ তাদের স্বজনদের মারপিটের ঘটনায় কেউ কোন লিখিত অভিযোগ থানায় জমা দেয়নি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬

পবায় বিনা মূল্যে ৮৩ হাজার ৫০০ টিকা, স্বস্তিতে প্রান্তিক খামারিরা

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

ওয়ান কার্ড হতে পারে জনবান্ধব সেবার একক সমাধান : জনপ্রশাসন উপদেষ্টা

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করলেন স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে শুধু পরিকল্পনা নয়, প্রয়োজন কার্যকর পদক্ষেপ : এলজিআরডি মন্ত্রী

তেলের মজুত ফুরিয়ে যাওয়ার শঙ্কায় সৌদি, বিশ্বের জন্য বড় বিপদের ঝুঁকি

ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা, ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত

১০

নগরীতে হানি ট্র্যাপের মাধ্যমে অর্থ আদায়, নারীসহ গ্রেপ্তার ৪

১১

রাজশাহীতে বিএনপি মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

র‍্যাবের অভিযানে নগরীতে ইয়াবাসহ গ্রেফতার ১

১৩

গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ১

১৪

বিদ্যুৎ শাখার কর্মকর্তা-কর্মচারীদের রাসিক প্রশাসকের মতবিনিময়

১৫

বড়াইগ্রামে মাদক-সন্ত্রাস-উগ্রবাদী বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১৬

রাকাব-এ নিয়াগপ্রাপ্ত কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

১৭

প্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৮

বাঘায় দুটি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধারসহ এক নারী গ্রেফতার

১৯

ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST