১৩ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

মোহাম্মদপুরে মধ্যরাতে ব্যবসায়ীর বাসায় ডাকাতি, গ্রেপ্তার ১১

অনলাইন ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ব্যবসায়ীর বাসায় প্রবেশ করে ডাকাতির ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এ বিষয়ে ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন জানান, গত শুক্রবার দিবাগত রাতে মোহাম্মদপুরের তিন রাস্তার মোড় বেড়িবাঁধ এলাকায় ব্যবসায়ীর বাসায় ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান চলমান আছে।

এ ব্যাপারে বিস্তারিত জানতে ডিসি তেজগাঁওয়ের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি। তবে, যোগাযোগ করা হলে তেজগাঁও বিভাগের ডিসি মোহাম্মদ রুহুল কবীর খান কল রিসিভ করেননি।

আরও পড়ুনঃ   গাজীপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে চলাচল বন্ধ

এদিকে, ডাকাতির ঘটনায় ১১ জনের মধ্যে আটজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। একইসঙ্গে ডাকাতির ঘটনায় লুটকৃত সাত লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

গতকাল শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

রোববার (১৩ অক্টোবর) বিকেলে বলেন, গ্রেপ্তারদের মধ্যে পাঁচজন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য। বাকি তিনজন সাধারণ মানুষ। তাদের কাছ থেকে সোনার একটি ব্রেসলেট ও আংটি জব্দ করা হয়েছে।

গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার পর মোহাম্মদপুরের তিন রাস্তার মোড় বেড়িবাঁধ এলাকায় ব্যবসায়ী আবু বকরের বাসায় ডাকাতি হয়।

আরও পড়ুনঃ   ফরিদপুরে সব আসনে প্রার্থী চূড়ান্ত করল জামায়াত

পুলিশ সূত্র জানায়, যৌথ বাহিনীর পরিচয় দিয়ে ডাকাতেরা বাসায় ঢুকে ডাকাতি করে। এ সময় ৭৫ লাখ টাকা ও ৭০ ভরি সোনা লুট করা হয়। ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ জব্দ করা হয়েছে।

এ ঘটনায় ব্যবসায়ী আবু বকর বাদী হয়ে গতকাল রাতে মোহাম্মদপুর থানায় মামলা করেন। আবু বকর জমি ও ইট-বালু কেনাবেচার ব্যবসা করেন।

এ ব্যাপারে জানতে চাইলে এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার বলেন, ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে মূলত যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। অনেক নাটক আছে শুনেছি। তবে, থানা পুলিশের কাছে এখন পর্যন্ত একজনকেও সোপর্দ করা হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST