১০ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

ডাবলু সরকারকে আরও ৫ দিনের রিমান্ড: আদালতে ডিম নিক্ষেপ

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর আ. লীগের সাবেক সাধারণ সম্পাদক ডাবলু সরকারের পুনরায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ড শুনানির জন্য আজ বৃহস্পতিবার বিকেলে ডাবলু সরকারকে আদালতে নেওয়ার সময় বিক্ষুব্ধ জনতা তাঁকে লক্ষ্য করে ডিম, ইটের টুকরা ও কাদা নিক্ষেপ করেন। এ দিন বিকেল পৌনে ৫টার দিকে ডিবি পুলিশ ডাবলু সরকারকে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজির করে। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা আদালতে আসামির আরও সাত দিনের রিমান্ডের আবেদন করেন। বিচারক মো. মাসুদুজ্জামান আবেদনের শুনানি শেষে তাঁর এই রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুনঃ   বানেশ্বর কাচারি মাঠের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ১.৫ একর জমি উদ্ধার

মামলার তদন্ত কর্মকর্তা রাজশাহী নগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মশিয়ার রহমান তাঁর সাতদিনের রিমান্ডের আবেদন করেছিলেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৫ আগস্ট রাজশাহীতে ছাত্র-জনতার মিছিলে গুলিতে নিহত শিবির নেতা আলী রায়হান হত্যা মামলায় ডাবলু সরকারকে বৃহস্পতিবার দ্বিতীয়দফায় রিমান্ডে নেওয়া হয়েছে।

এ দিন বিকাল পৌনে ৫টার দিকে ডিবি পুলিশ ডাবলু সরকারকে আদালতে এ হাজির করা হয়। রিমান্ড আবেদনের শুনানি শেষে বিকাল ৫টার দিকে তাকে আদালত থেকে বের করা হয়। আদালতে তোলার সময় বিক্ষুব্ধ জনতাকে ডাবলু সরকারকে লক্ষ্য করে ডিম, ইটের টুকরা ও কাঁদা ছুঁড়ে মারতে দেখা যায়।
গত ৪ অক্টোবর নওগাঁ থেকে ডাবলু সরকারকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীর পুঠিয়ায় বিএসটিআই’র অভিযানে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা

পরদিন তাকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন করা হয়। সেদিন আদালত তাঁর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই রিমান্ড শেষে বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করে আবারও রিমান্ডে নেওয়া হলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST