৯ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে পটলক্ষেত থেকে আ. লীগ কর্মীর মরদেহ উদ্ধার

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলায় পটলক্ষেত থেকে শাহাবুল ইসলাম নামের এক আওয়ামী লীগ কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার মোল্লাপুকুর গোপইল গ্রামের মৃত জেহের আলীর ছেলে।

বুধবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কেশরহাট পৌরসভার মগরা বিলের একটি পটলক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি কেশরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী ছিলেন বলে জানান স্থানীয়রা।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে ঘটনাস্থলে এলাকার স্থানীয়রা মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহ পড়ে থাকতে দেখে। মরদেহের পাশে বিষের বোতল পড়েছিল। এছাড়া প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। পরে মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ   অবৈধ মাটি খননে অভিযান: বাগমারায় ৪ এক্সকাভেটর অকেজো

কেশরহাট পৌসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শাহিনুর আলম বলেন, শাহাবুল ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। তবে দলীয় বিভিন্ন কর্মসূচিতে খুব একটা থাকত না।

মোহনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, কি কারণে মৃত্যু হয়েছে এটি স্পষ্ট না। তবে মরদেহের পাশে বিষের বোতল দেখে ধারণা করা হচ্ছে, তিনি বিষ খেয়ে আত্মহত্যা করতে পারেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরও পড়ুনঃ   একটি শিশুকে বড়ো করা সহজ, কিন্তু একজন মাদকাসক্ত ব্যক্তিকে নিয়ে কাজ করা কঠিন- বিভাগীয় কমিশনার

তিনি আরও বলেন, শাহাবুল পেশায় কৃষিকাজ করতেন। বিভিন্ন হাটে সবজি বিক্রিও করতেন। এই ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় অপমৃত্যুর মামলা করেছেন। এছাড়া আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা : সেতুমন্ত্রী

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

১০

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

১১

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৩

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১৪

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

১৫

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৬

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

১৭

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

১৮

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

১৯

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

২০

Design & Developed by: BD IT HOST