৭ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

নৌবাহিনী বাহিনীর অভিযানে খুলনার ‘ইয়াবা সম্রাট’ সজীব গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : খুলনায় নৌবাহিনী বাহিনীর অভিযানে মহানগরীর শীর্ষ মাদক কারবারি ‘ইয়াবা সম্রাট’ সজীবসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদক, গুলি ও মোবাইল সেটসহ বিভিন্ন সরঞ্জাম।

সোমবার (৭ অক্টোবর) সকালে নগরীর চানমারী ও রূপসা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। নৌবাহিনী ও পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নৌবাহিনীর সূত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর নেতৃত্বে মাদক ও অস্ত্র উদ্ধার বিষয়ক একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চানমারী বাজারের ২ নং গলির বাসা থেকে ইয়াবা সম্রাট মো. সজীব ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তার বাসায় তল্লাশি করে তিন রাউন্ড ব্লাঙ্ক কার্টিজ এমুনিশন, এক হাজার ৬১৭ পিস ইয়াবা, এক লাখ ৭৬ হাজার টাকা, ২১টি মোবাইল সেট, একটি ল্যাপটপ, পাঁচটি সিসি ক্যামেরা ও একটি রামদা জব্দ করা হয়।

আরও পড়ুনঃ   সঠিক নেতৃ্ত্বের অভাবে স্বাধীনতার ৫৫ বছরেও মানুষের প্রত্যাশা পুরন হয়নি- অধ্যাপক মুজিবুর রহমান এমপি

পরবর্তীতে সজীবের দেয়া তথ্যের ভিত্তিতে নতুন বাজার এলাকার আসাদুল গাজীর ছেলে ফয়েজ রাব্বী, চানমারী মাদ্রাসা রোড এলাকার ইয়াকুব মোল্লা, দাকোপ উপজেলা সদরের জালাল গাজীর ছেলে জিয়ারুল ইসলাম নীরব ও রূপসা বেড়িবাঁধ রোডের সত্তার বড় মিঞার গলির মোহাম্মদ তোয়েব আলী সিকদারের কন্যা জামিলা বেগমকে গ্রেপ্তার করা হয়।

সূত্র জানায়, সজীবের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে। সে ক্রসফায়ারে নিহত সুন্দরবনের বনদস্যু জুলফিকার আলী ওরফে জুলফির ছেলে। তার ছোট ভাই আশিক ইসলাম নগরীর ভয়ঙ্কর কিশোর গ্যাং ‘আশিক গ্রুপ’-এর প্রধান।

২০২৩ সালের ১ আগস্ট খুলনার রূপসা সেতু টোল প্লাজা থেকে ৯ হাজার ৩৫০ পিস ইয়াবাসহ সজীবকে গ্রেপ্তার করে র‌্যাব। ওই সময় র‌্যাব জানিয়েছিল, চট্টগ্রাম থেকে মাদকের বড় বড় চোরাচালান এনে খুলনা শহরে তা বিক্রি করে চক্রটি। ওই মামলায় কিছুদিন কারাভোগের পর জামিনে বের হয় সজীব।

আশিক এখন পর্দার অন্তরালে থাকলেও সজীব খুলনায় প্রকাশ্যেই মাদকের কারবার চালিয়ে আসছিল।

আরও পড়ুনঃ   আটঘরিয়ায় চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত ১০

নৌবাহিনীর লে. কমান্ডার সামওয়েল আহমেদ খান আদিত বলেন, ‘নৌবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অপারেশনটিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ অংশ নেয়।’

এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনীর-উল-গিয়াস বলেন, ‘যৌথ বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারকৃতদের এখনও থানায় হস্তান্তর করা হয়নি। অভিযান শেষ হলে তাদের থানায় দেয়া হবে।

প্রসঙ্গত, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ শাখার তথ্য অনুযায়ী খুলনা শহরে বর্তমানে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছে আশিক গ্রুপ। ওই বাহিনীর প্রধান আশিক নিজ নামে দলটি গঠন করেছেন। তিনি খুলনা মহানগরীর সদর থানাধীন চানমারী এলাকার বাসিন্দা।

২০১৮ সালের ৬ সেপ্টেম্বর প্রথম হত্যা মামলায় জড়িয়ে সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত হন আশিক। এ পর্যন্ত তার নামে বিভিন্ন থানায় পাঁচটি মামলা হয়েছে। বর্তমানে তিনি পলাতক। তার দলে সদস্য রয়েছে ২৩ জন। তাদের নামে মোট মামলা রয়েছে ১১০টি।-ইত্তেফাক ডিজিটাল রিপোর্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

১০

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

১১

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

১২

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৩

গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

১৪

চারঘাটে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

১৫

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

১৭

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে চার অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

১৮

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

১৯

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

২০

Design & Developed by: BD IT HOST