৫ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

ভারত ম্যাচের আগে সাকিবের শূন্যতা নিয়ে যা বললেন হৃদয়

অনলাইন ডেস্ক : টেস্ট সিরিজে ভরাডুবির পর ভারতের বিপক্ষে আগামীকাল (রোববার) প্রথম টি-টোয়েন্টিতে নামতে যাচ্ছে বাংলাদেশ। ম্যাচের আগেরদিন আজ শনিবার দলের হয়ে সংবাদ সম্মেলনে আসেন তাওহীদ হৃদয়। সেখানেও উঠে আসে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া সাকিব আল হাসান প্রসঙ্গ।

সাকিবের শূন্যতা পূরণের বিষয়ে হৃদয় বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে চাপ সবসময়ই থাকে। যদি সেটা মাথায় থাকে তাহলে তো পারফর্ম করা যাবে না। আমাদের প্রক্রিয়া মেনে চলতে হবে, ভালো করার চেষ্টা করতে হবে। আর সাকিব ভাই নেই। অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব। কিন্তু এখান থেকে একদিন না একদিন সবাইকে যেতেই হবে। আশা করি আমরা সাকিব ভাইয়ের শূন্যতা ভালোভাবে ওভারকাম করব।’

আরও পড়ুনঃ   বিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসায় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে হটলাইন চালু

টেস্ট সিরিজে কাঙ্ক্ষিত ফল না পেলেও, টি-টোয়েন্টি সিরিজে ভালো করার আশা তরুণ এই ব্যাটারের, ‘আমরা এখানে আসার আগে বেশিরভাগ ক্রিকেটারই দেশে অনুশীলন করেছি। আমি মনে করি আমরা সিরিজের জন্য খুবই ভালো প্রস্তুতি নিয়েছি। আশা করছি আমরা ভালো করব। এখানকার গরম আমাদের জন্য তেমন দুশ্চিন্তার বিষয় নয়। আমরা এই গরমে খেলে অভ্যস্ত। বাংলাদেশেও একই আবহাওয়া।’

আরও পড়ুনঃ   স্কুলছাত্র ছাবিদের মৃত্যু: ওবায়দুল কাদেরসহ ৭৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে জয়ের লক্ষ্যের কথা জানিয়ে হৃদয় বলেন, ‘এখানে আমাদের খুব ভালো সুযোগ আছে পারফর্ম করার। আমরা অবশ্যই জিততে চাইব। এটাই, আর কিছু নয়।’

আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্ত ও সূর্যকুমার যাদবের দল। গোয়ালিয়রের শ্রীমাণ মাধবরাও সিন্দিয়া ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচটি। যা দীর্ঘ ১৪ বছর পর এই ভেন্যুতে কোনো আন্তর্জাতিক ম্যাচ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST