২৬ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাস্তা থেকে তুলে নিয়ে গৃহবধূকে তিন বন্ধুর ধর্ষণ, গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক : কুমিল্লার বরুড়ায় মাদরাসা থেকে ভাগনি ও ভাতিজিকে নিয়ে বাড়ি ফেরার পথে এক গৃহবধূকে (২২) রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে তিন বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে বরুড়া থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বরুড়া উপজেলার আড্ডা বাজারের উত্তর পাশের মালেক মাস্টার বাড়ির পাশে এ ঘটনা ঘটে। গতকাল বুধবার ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন। আজ বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্তরা হলেন- উপজেলার আড্ডা এলাকার শফিক মিয়ার ছেলে মো. মানিক (৩৩), দুলাল মিয়ার ছেলে মো. রুবেল (২৮) এবং বাচ্চু মিয়ার ছেলে মো. বাপ্পি (২৫)। এ ঘটনায় অভিযান চালিয়ে অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে গান বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫, গ্রেপ্তার ১

মামলায় অভিযোগ করা হয়, ভুক্তভোগী ওই গৃহবধূ স্বামীর বাড়ি আড্ডা এলাকা থেকে বেওলাইন বাবার বাড়িতে বেড়াতে আসেন কয়েক দিন আগে। ওই গৃহবধূ বাবার বাড়িতে থাকার সুবাদে আড্ডা এলাকায় অবস্থিত আল জামিয়াতুল আরাবিয়া মাদরাসায় পড়ুয়া তার ভাইয়ের মেয়ে ও বোনের মেয়েকে মাদরাসায় দিয়ে যেতেন আবার বাড়ি নিয়ে আসতেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে শিশু দুটিকে নিয়ে মাদরাসা থেকে ফিরছিলেন ভুক্তভোগী ওই গৃহবধূ। এ সময় আড্ডা বাজারের উত্তর পাশে মালেক মাস্টার বাড়ির পাশে সড়কে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন তিনি। তার দাঁড়িয়ে থাকা অবস্থায় অভিযুক্ত তিন বখাটে এসে ওই নারীকে তার নাম-পরিচয় জিজ্ঞেস করলে তিনি সব বলে দেন। পরে তার সঙ্গে থাকা শিশু দুটিকে চকলেটের লোভ দেখিয়ে দূরে সরিয়ে নেন বখাটেদের একজন। এ সময় অপর দুইজন ওই নারীর মুখ চেপে ধরে জোর করে পাশের একটি নলকূপের ঘরে নিয়ে যান।

আরও পড়ুনঃ   পবায় ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

পরে শিশু দুটিকে সড়কের পাশে একটি জনমানবহীন ভবনের সিঁড়িতে চকলেট দিয়ে বসিয়ে রেখে ওই তিন বখাটে ভুক্তভোগী ওই নারীকে ধর্ষণ করেন। এ সময় ধর্ষণকারীরা তাদের মুঠোফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে ঘটনার কথা কাউকে বললে ফেসবুকে ভাইরাল করে দেওয়ার হুমকি দেন। পরদিন বুধবার বিকেলে বরুড়া থানায় ওই নারী বাদী হয়ে তিনজনকে আসামি করে ধর্ষণের মামলা দায়ের করেন।

বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, এই বিষয়ে একটি ধর্ষণের মামলা হয়েছে। মামলায় অভিযুক্ত রুবেল নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। আশা করি, দ্রুতই তাদের গ্রেপ্তার করতে পারব।-dhaka-post

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১০

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১২

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৫

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৬

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৭

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৮

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST