২৫ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বৃষ্টিতে স্বস্তি ফিরলেও বাড়িয়েছে দুর্ভোগ

স্টাফ রিপোর্টার: বিভাগীয় শহর রাজশাহীতে আজ বুধবার দিনভর বৃষ্টি হয়েছে। কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো মাঝারি, আবার কখনো ভারী বর্ষণ হয়েছে। কয়েক দিনের প্রচণ্ড গরমের মধ্যে বৃষ্টিতে মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে নিচু এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। তাই স্বস্তির বৃষ্টি কোথাও কোথাও হয়েছে দুর্ভোগের কারণ।

শহর ঘুরে দেখা গেছে, শহরের নিচু এলাকাগুলোর রাস্তাঘাটেও হাঁটুপানি জমে গেছে। নিম্নাঞ্চলের ঘরবাড়িতে পানি ঢুকেছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে দীর্ঘদিন ঠিকমতো নালা পরিষ্কার না করার কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে শহরবাসীর অভিযোগ।

নগরের সাহেববাজার, জিরো পয়েন্ট, মাস্টারপাড়া, গণকপাড়া, উপশহর, বর্ণালির মোড়সহ বেশ কিছু নিচু এলাকায় গিয়ে দেখা গেছে, এসব এলাকায় বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে যানবাহন এবং মানুষের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটেছে। শহরতলির বিভিন্ন এলাকায় মানুষের দুর্ভোগ আরও বেশি।

আরও পড়ুনঃ   শ্রীপুরে দুই শ্রমিককে হাত–পা বেঁধে নির্যাতন, জখমে দেওয়া হয় মরিচ–লবণ

নগরীর সিপাইপাড়ায় কথা হয় রিকশা চালক আশরাফের সাথে। তিনি বলেন, সকালে গ্রামের বাড়ি চারঘাট থেকে যাত্রীবাহী বাসে রাজশাহীতে এসেছি। বাস থেকে নামার পর থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে। ভেজা শরীরে অটো গ্যারেজে গিয়ে রিকশা বের করেছি। এরপরে ভিজে ভিজে সড়কে রিকশা চালাতে হচ্ছে। রিকশা যাত্রী না থাকলে কোন ভবনের নিচে দাঁড়াচ্ছি। যাত্রী পেলে বৃষ্টির মধ্যে যেতে হচ্ছে বিভিন্ন জায়গায়।

আরও পড়ুনঃ   একাদশে ভর্তির সময় বাড়লো, ক্লাস শুরু ৬ আগস্ট

এ বিষষয়ে রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আবদুস সালাম বলেন, রাাজশাহীতে ভোর থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে। সন্ধ্যা সাতটা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ৬০ দশমিক ৬ মিলিমিটার। বৃষ্টিপাতের ফলে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কমেছে। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

১০

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

১১

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

১২

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

১৩

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১৪

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১৫

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১৬

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৭

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৮

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৯

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST