২৫ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বেশি দামে ইলিশ বিক্রি করায় ৪২ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক: বেশি দামে ইলিশ বিক্রি করায় রাজধানীর কারওয়ান বাজারের পাঁচ আড়তদারকে ৪২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোক্তা অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাগফুর রহমানের নেতৃত্বে এক অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানে ব্যবসায়ীদের ভবিষ্যতে ইলিশ ক্রয়-বিক্রিতে ক্যাশ মেমো সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুনঃ   ইজতেমা ময়দানের নিরাপত্তা জোরদার করা হয়েছে: আইজিপি

এদিকে, যাত্রাবাড়ীর ইলিশের আড়ত ও পাইকারি বাজারেও পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আবদুস সালাম ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক শাহ আলম।

এ সময় দেখা যায়, বাজারে ২০০-এর বেশি ব্যবসায়ী দেড় কেজি সাইজের ইলিশ ১৮০০ টাকা, এক কেজি সাইজের ইলিশ ১৬০০ টাকা, ৮০০ গ্রাম সাইজের ইলিশ ১৪৫০ টাকা, ৫০০ গ্রাম সাইজের ইলিশ ৯০০ টাকা কেজি দরে বিক্রি করছেন।

আরও পড়ুনঃ   ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে : এলজিআরডি উপদেষ্টা

পাইকারি পর্যায়ে কমিশন এজেন্টকে তিন শতাংশ কমিশনে বিক্রি করতে দেখা গেছে। এ সময় কোনো ব্যবসায়ী ক্রয়-বিক্রয়ের রশিদ দেখাতে পারেননি।

এসব বিষয়ে ইলিশ ব্যবসায়ীদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। পাশাপাশি যৌক্তিক দামে ইলিশ বিক্রি, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন এবং সংশ্লিষ্ট ভাউচার সংরক্ষণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST