২৫ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নগরীতে দুর্গোৎসবের নিরাপত্তায় আরএমপির হটলাইন চালু

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে নিরাপত্তায় হটলাইন চালু করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক বিষয়ে মহানগরীর বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মতবিনিময় সভায় এ কথা জানানো হয়।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সাড়ে ১১টায় আরএমপি সদর দফতর কনফারেন্স রুমে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপির কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। আগামী ৯ অক্টোবর হতে ১৩ অক্টোবর ৫ দিনব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

পুলিশ কমিশনার পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ও সদস্যদের আসন্ন শারদীয় দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা জানান। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শৃঙ্খলা বজায় রেখে পূজা উদযাপনের লক্ষ্যে আরএমপি’র পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিমা প্রস্তুত করণ, প্রতিমা প্রস্তুত কালীন এবং পূজা চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সকল প্রকার আইনগত ব্যবস্থা গ্রহণ করা কয়েছে।

আরও পড়ুনঃ   মান্দায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, মোবাইল কোর্টে জরিমানা

তিনি গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের জন্য নেতৃবৃন্দকে আহ্বান জানান। পূজামণ্ডপগুলোতে পুরুষ ও নারীদের জন্য পৃথক প্রবেশ ও বাহির লাইন রাখার এবং পূজা মণ্ডপ পুরুষ ও নারী আলাদা আলাদা স্বেচ্ছাসেবক রাখার উপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন। ট্রাফিক বিভাগকে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করার জন্য নির্দেশ প্রদান করেন যাতে করে দর্শনার্থীরা নির্বিঘ্নে পূজামণ্ডপ দর্শণ করতে পারে। থানার অফিসার ইনচার্জগণকে পূজা কমিটির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখার নির্দেশ প্রদান করেন। এছাড়াও যেকোনো প্রয়োজনে আরএমপি হটলাইন নম্বরে (টেলিফোন: +৮৮০২৫৮৮৮০১৩৫১ অথবা মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯) যোগাযোগ করা যাবে বলে জানান।

সকল প্রকার গুজব হতে সতর্ক থেকে আসন্ন শারদীয় দুর্গাপূজার মাধ্যমে সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ   মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আরও চারজনের সাক্ষ্যগ্রহণ

এবার রাজশাহী মহানগরী এলাকায় পূজামণ্ডপের সংখ্যা ৯৬ টি। আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় উপস্থিত হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলামসহ আরএমপি’র ঊর্ধ্বতন পুলিশ অফিসারবৃন্দ, ডিজিএফআই , র‌্যাব-৫, এনএসআই, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে, সিটি কর্পোরেশন, নেশকো লি:, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর প্রতিনিধিবৃন্দ সহ সকল থানার অফিসার ইনচার্জগণ এবং টিআই (১)।

এছাড়াও অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ

১

এইচএসসিতে ২২ বছরে সর্বনিম্ন পাশের হার, ইংরেজি আইসিটিতে বিপর্যয়

২

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী

৩

ভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন প্রয়োজন : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসনে বিনোদপুর বাজার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৫

রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

৬

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

৭

রাজশাহী বোর্ডে ৩৯ কলেজের কেউ পাস করেননি

৮

রাজশাহী বোর্ডে এইচএসসির পাসের হার ৪৫.০৬ শতাংশ

৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু

১০

‘আওয়ামীলীগ কেবল দুইভাগ হইছে’, ‘পলাতক লীগ’ ‘আরেকভাগ ননপলাতক লীগ’ : এমপি বাবুল

১১

নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১২

নগরীতে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার

১৩

আজকের পৃথিবীতে জোর যার মুল্লুক তার : প্রধান বিচারপতি

১৪

চারঘাটে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

১৫

পার্সেলে আনা হলো ২৮ কেজি গাঁজা, মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

নির্মাণাধীন কাজীহাটা নতুন জামে মসজিদ পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৭

জিজ্ঞাসাবাদের জন্য তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দ্বীপকে হেফাজতে নিল পিবিআই

১৮

বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাসায় মির্জা ফয়সল আমীন

১৯

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST