২৩ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বিদ্যুতের লাইনে কাজ করার সময় একজনের মৃত্যু

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে বাড়ির বিদ্যুতের লাইনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে হাফিজুর ইসলাম (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গন্ডবিল গ্রামে তাঁর মৃত্যু হয়।

মৃত হাফিজুর ইসলাম ওই একই এলাকার মৃত আশরাফ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, হাফিজুর ইসলাম নিজ গ্রামের বাবলু সরদারের বাড়িতে বিদ্যুতের কাজ করতে যান। বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হলে স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ   বড়াইগ্রামে ঝড়ে দেয়াল ভেঙ্গে শিশুর মৃত্যু

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য শাহাদাত হোসেন বলেন, গন্ডবিল এলাকার বাবলু সরদারের বাড়িতে বৈদ্যুতের লাইনে কাজ করার সময় অসাবধানতাবশত এ ঘটনা ঘটে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, বিষয়টি শুনেছেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ   যশোর ৮৫-১ (শার্শা) : সীমান্ত জনপদে দুই অপরাজিতের লড়াই

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম জানান, বিষয়টি শুনেছেন। তবে নিহত ব্যক্তি পল্লী বিদ্যুতের তালিকাভুক্ত ইলেকট্রিশিয়ান নন। তিনি ভেল্লাবাড়িয়া বাজারের ওয়ার্কশপ মিস্ত্রি। সচেতনতার অভাবে এ ঘটনা ঘটেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST