২২ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে নির্বিচারে গুলি চালালো বন্দুকধারীরা, নিহত ৪

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের বার্মিংহামে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। খবর বিবিসির।

বার্মিংহাম পুলিশ কর্মকর্তা ট্রুম্যান ফিটজেরাল্ড বলেছেন, স্থানীয় সময় শনিবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে শহরের ফাইভ পয়েন্ট সাউথ এলাকার ম্যাগনোলিয়া অ্যাভিনিউতে ‘একাধিক বন্দুকধারী হঠাৎ এসে নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে।’

পুলিশ ঘটনাস্থলে দুই পুরুষ ও একজন নারীর মরদেহ উদ্ধার করে এবং অপর ব্যক্তি হাসপাতালে মারা যান বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ   কিয়েভে এক রাতে ৬ শতাধিক ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ রুশ বাহিনীর, নিহত ৪

ফিটজেরাল্ড আরও বলেছেন, বন্দুকধারীরা হতাহত ব্যক্তিদের কাছে হেঁটে গিয়েছিল নাকি গাড়ি চালিয়ে গিয়েছিল তা গোয়েন্দারা তদন্ত করছে। কোনো সন্দেহভাজনকে এখনও গ্রেপ্তার করা যায়নি।

ফাইভ পয়েন্টস সাউথ ডিস্ট্রিক্ট এলাকায় বহু মানুষ রাত্রিকালীন সময় কাটিয়ে থাকেন।

আহতদের সম্পর্কে ফিটজেরাল্ড সাংবাদিকদের বলেন, ‘আমাদের এই এলাকা থেকে কয়েক ডজন মানুষ বন্দুকের গুলিতে আহত হয়েছেন। আমাকে বলা হয়েছে, বন্দুকের গুলিতে আহতদের মধ্যে অন্তত চারজনের অবস্থা আশঙ্কাজনক।’

আরও পড়ুনঃ   অস্ট্রেলিয়ায় নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আর্কাইভ অনুসারে, এই বছর এ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে ৪০০টিরও বেশি গণগোলাগুলির ঘটনা ঘটেছে। যে গোলাগুলিতে ৪ বা তার অধিক ব্যক্তি হতাহত হয় তাকে গণগোলাগুলি হিসেবে চিহ্নিত করা হয়েছে।-ইত্তেফাক ডিজিটাল ডেস্ক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST