১৯ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

দাবা অলিম্পিয়াডে জিতেই চলছেন রানী হামিদ

অনলাইন ডেস্ক : হাঙ্গেরির বুদাপেস্টে চলমান ৪৫তম ফিদে দাবা অলিম্পিয়াডের সপ্তম রাউন্ডের খেলা হয়েছে আজ (বৃহস্পতিবার)। যেখানে ওপেন বিভাগে বাংলাদেশ স্লোভাকিয়ার সঙ্গে ২-২ গেম পয়েন্টে ড্র করেছে এবং মহিলা বিভাগে বাংলাদেশ মহিলা দল ২.৫-১.৫ গেম পেয়েন্টে ডোমেনিকান রিপাবলিককে হারিয়েছে।

একদিন বিরতির পর গতকাল (বুধবার) অনুষ্ঠিত সপ্তম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান স্লোভাকিয়ার গাজিক ভিক্টরকে পরাজিত করেন। স্লোভাকিয়ার আন্তর্জাতিক মাস্টার দ্রুসকা জুরাজ ও আন্তর্জাতিক মাস্টার কস্টলানস্কি সেবাস্টিয়ান লুকাসের সঙ্গে ড্র করেছেন যথাক্রমে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব স্লোভাকিয়ার আন্তর্জাতিক মাস্টার সাহিদি সামিরের কাছে হেরে যান।

আরও পড়ুনঃ   নির্বাচনের দিনক্ষণ এখন বলা যাচ্ছে না : সিইসি

মহিলা বিভাগে ৮২ বছর বয়সী আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ ও মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ যথাক্রমে ডোমিনিকেন রিপাবলিকের গোনজালেজ পেগুয়ারপো মেরি লোলি ও ক্যান্ডিডেট মাস্টার রামিরেজ লুজোন ফ্রানচেসকাকে পরাজিত করেন। মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ড্র করেন ডোমেনিকান রিপাবলিকের ফিদে মাস্টার ক্যাস্টিলোয়ন পেনা পেট্রিসিয়া ইভারিস্টার সঙ্গে। মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ ডোমেনিকান রিপাবলিকের ফিদে মাস্টার দিয়াজ কেসার উইলসাইডা পিরেনলির কাছে হেরে গেছেন।

আরও পড়ুনঃ   শাহবাগে রিকশাচালকদের অবরোধ

সপ্তম রাউন্ড শেষে ৭ খেলায় বাংলাদেশ মহিলা দল ৯ পয়েন্ট এবং বাংলাদেশ ওপেন দল ৮ পয়েন্ট অর্জন করেছে। আজ (বৃহস্পতিবার) অষ্টম রাউন্ডে বাংলাদেশ ওপেন দল কাজাখস্তানের সঙ্গে ও বাংলাদেশ মহিলা দল সুইডেনের বিপক্ষে খেলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

১০

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

১১

রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

১২

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

১৩

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

১৪

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

১৫

যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

১৬

গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

১৭

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

১৮

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

১৯

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST