১৩ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

‘আমরাও দুর্গোৎসব করি, ভারতে ইলিশ পাঠাতে পারব না’: মৎস্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক : এবারের দুর্গোৎসবে বাংলাদেশের হিন্দুধর্মাবলম্বীসহ অন্যান্য নাগরিকরা যেন ইলিশ মাছ খেতে পারেন, সেজন্য ভারতের চেয়ে দেশের জনগণকেই প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

তিনি বলেছেন, ‘আমরা ক্ষমা চাচ্ছি, কিন্তু আমরা ভারতে কোনো ইলিশ পাঠাতে পারব না। এটি দামি মাছ। আমরা দেখেছি আমাদের দেশের মানুষই ইলিশ খেতে পারেন না। কারণ সব ভারতে পাঠানো হয়। যেগুলো থাকে সেগুলো অনেক দামে খেতে হয়। আমরাও দুর্গোৎসব পালন করি। আমাদের জনগণও এটি উপভোগ পারবে।’

আরও পড়ুনঃ   ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ | সময়ের কথা ২৪ : সত্যের সন্ধানে সারাক্ষন : বাংলা খবর

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮-কে দেওয়া সাক্ষাৎকারে মৎস্য উপদেষ্টা এ কথা বলেন।

বন্ধুত্বের নজির হিসেবে দুর্গাপূজার সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ হাজার টন ইলিশ ভারতে পাঠাতেন। হাসিনার এই উদ্যোগের সমালোচনা করেছেন মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেছেন, `ভারতে মাছ পাঠানোর কোনো প্রয়োজনীয়তা ছিল না। ভারতের সঙ্গে ভালো সম্পর্কের কথা বলে তার মাছ পাঠানো ঠিক হয়নি। তিনি বাংলাদেশের মানুষের প্রয়োজনীয়তাকে উপেক্ষা করেছেন।’

আরও পড়ুনঃ   বুক রিভিউ: ন্যায়বিচারের অন্বেষণে

মৎস্য উপদেষ্টা বলেছেন, ‘ইলিশ নিয়ে ভারতের কোনো ইস্যু সৃষ্টি করার দরকার নেই। যদি তারা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় তাহলে তাদের তিস্তার পানি বন্টনের সমস্যার সমাধার করা উচিত।’-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মামী-ভাগিনার পরকীয়া দেখে ফেলায় দেবরকে হত্যা, গ্রেপ্তার ২

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়ক ও টোল প্লাজায় বিজিবি মোতায়েন

রেকর্ডভাঙা তাপে পুড়ছে ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও যুক্তরাজ্য

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে গাড়ি চলাচল ৫৩ হাজার, টোল আদায় পৌনে ৪ কোটি

৬ থেকে ৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে : রাসিক প্রশাসক

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল মাদক বিক্রেতা গ্রেপ্তার

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা : আহতদের খোঁজ নিতে রামেকে জেলা প্রশাসক

১১

ভূমিকম্পে কাঁপল দেশ

১২

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

১৩

আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা : সেতুমন্ত্রী

১৪

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

১৫

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

১৬

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

১৭

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

১৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

১৯

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

২০

Design & Developed by: BD IT HOST