১৩ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

১০৪ রানের বিশাল জয় বাংলাদেশের

অনলাইন ডেস্ক : লঙ্কায় বাংলাদেশের জয়রথ চলছেই। প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক মেয়েদের ৭ উইকেটের ব্যবধানে হারানোর পর এবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১০৪ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল।

আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বসছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। কাগজে-কলমে ‘এ’ দলের সিরিজ হলেও আসন্ন নারী বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারকে নিয়েই শ্রীলঙ্কা সফরে খেলছে বাংলাদেশ। জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছাড়াও আছেন অভিজ্ঞ জাহানারা ও শামীমা সুলতানারাও।

আজ (শুক্রবার) কলম্বোর পি সারা ওভালে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে এক ফিফটিতে ৬ উইকেটে ১৬৪ রানের বড় সংগ্রহ পায় টাইগ্রেসরা। জবাবে মাত্র ৬০ রানেই গুটিয়ে গেছে স্বাগতিক মেয়েরা।

আরও পড়ুনঃ   জুলাই-আগস্টে নিহত ১০৫ শিশুর প্রত্যেক পরিবার পাবে ৫০ হাজার টাকা

দুই ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে জয়ের পর পাঁচ ম্যাচ টি-টোয়েন্টিতে ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশের মেয়েরা। আগামী ১৫ সেপ্টেম্বর তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। ১৭ সেপ্টেম্বর চতুর্থ ম্যাচ থ্রুস্টান এবং ১৯ সেপ্টেম্বর সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি কল্টসে।

পি সারা ওভালে টস জিতে সফরকারীদের শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান লঙ্কান অধিনায়ক। ব্যক্তিগত ৯ রানের মাথায় টাইগ্রেস ওপেনার দিলারা আক্তার সাজঘরে ফিরলে ভাঙে ২২ রানের উদ্বোধনী জুটি। অবশ্য দ্বিতীয় উইকেটে ৬৮ বলে ৮০ রানের জুটিতে শক্ত ভিত গড়েন সাথি রানি ও সুবহানা মুস্তারি।

অবশ্য দুজনই রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে গেছেন। ৪০ বলে ৫০ রানের ইনিংস খেলেছেন সাথি ও সুবহানা মুস্তারির ব্যাট থেকে এসেছে ৩৯ বলে ৩৯ রান। এদিন নিগার সুলতানা জ্যোতি খেলেন ২৪ বলে ৩৪ রানের ইনিংস। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেছেন মাল্কি মাদারা।

আরও পড়ুনঃ   রাসিক মেয়রের ঈদ শুভেচ্ছা বিনিময়

১৬৫ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে মুখ থুবড়ে পড়ে স্বাগতিক শ্রীলঙ্কা এ দলের ইনিংস। দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পেরেছেন কেবল দুই ওপেনার কৌশিনী (১১) ও নেথমি পূর্ণা (১৮)। বাকি ব্যাটারদের ব্যর্থতায় ১৬ দশমিক ৪ ওভারেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস।

বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা সাফল্য অধিনায়ক রাবেয়া খানের। ২ দশমিক ৪ ওভার বল করে মাত্র ৪ রান খরচায় চারটি উইকেট শিকার করেছেন। এ ছাড়া দুটি করে উইকেট তুলে নিয়েছেন সুলতানা ও ফাহিমা খাতুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা

মাদক নির্মূলে পরিবার ও সমাজের সমন্বিত আন্দোলন গড়ে তুলতে হবে : রাজশাহী জেলা প্রশাসক

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

বিনিয়োগকারীদের জন্য অনলাইনভিত্তিক ওয়ানস্টপ সেবা চালুর উদ্যোগ জোরদার করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম

শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় জার্মানির

দেশের অগ্রযাত্রাকে আরো বেগবান করতে সবাইকে কাজ করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমিমন্ত্রীর

রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

১০

বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

১১

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

১২

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

বরেন্দ্র সভ্যতার ইতিহাস ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

১৪

নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

১৫

বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

১৬

জাতিসংঘে বাংলাদেশ : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

১৭

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৮

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

১৯

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

২০

Design & Developed by: BD IT HOST