১২ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

জনদুর্ভোগ কমাতে না পারলে কোনো পদক্ষেপই সফল করা যাবে না

অনলাইন ডেস্ক : গণঅভ্যুত্থানের অভিপ্রায় বাস্তবায়নে অস্থিরতা ও দীর্ঘসূত্রিতা কোনোটাই কাম্য নয় বলে মন্তব্য করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। জনগণের দুর্ভোগ লাঘব করতে না পারলে সংস্কারমূলক কোনো পদক্ষেপই সফল করা যাবে না বলে মনে করে দলটি।

জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় আজ (বৃহস্পতিবার) রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিমত ব্যক্ত করেন দলটির নেতৃবৃন্দ।

অন্তর্বর্তী সরকারের একমাস পূর্তির পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচন কমিশন, সংবিধান, পুলিশ প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কারের জন্য যে ৬টি কমিশন গঠনের ঘোষণা দেওয়া হয়েছে সংবাদ সম্মেলন থেকে তাকে সাধুবাদ জানানো হয়েছে। কমিশনগুলো যেন দ্রুত কাজ শুরু করতে পারে এবং কোনো দীর্ঘসূত্রিতায় জড়িয়ে না পড়ে সেদিকে সতর্কতা অবলম্বনের জন্য দাবি জানানো হয়।

আরও পড়ুনঃ   দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও সেতু ভবন পরিদর্শনে প্রধানমন্ত্রী

সংবাদ সম্মেলনে এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, সারা দেশে পুলিশি নিস্ক্রিয়তায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও প্রমোশন, পদায়ন এবং পোস্টিংসহ নানা কারণে জনপ্রশাসনের অস্থিরতা চলছে। এগুলো নিরসন করতে হবে।

তিনি বলেন, অনেক ত্যাগ ও জীবনের বিনিময়ে যে অন্তর্বর্তী সরকার আমরা তার সাফল্য চাই। কিন্তু যেটা দৃশ্যমান হচ্ছে যে সিদ্ধান্ত নিতে একদিন লাগার কথা তা পাঁচ দিনেও হচ্ছে না। ইতোমধ্যে জনপ্রশাসনের অস্থিরতার বিষয়ে আলী ইমাম মজুমদারের ভূমিকা নিয়ে বিরাট প্রশ্ন তৈরি হয়েছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সেখানে অস্থিরতার কোনো সুযোগ নাই।

ছয়টি কমিশন গঠনের কথা উল্লেখ করে মঞ্জু বলেন, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন নিজেই একটা কমিশন, এই জায়গাগুলোতে যাদের নিয়োগ দেওয়া হয়েছে সেখানে তাদেরকে সরাসরি কমিশনের চেয়ারম্যান আকারে নিয়োগ দিলেই তারা যথেষ্ট সংস্কার করতে পারতেন। নতুন করে আমলাতান্ত্রিক জটিলতায় ফেলার কোনো প্রয়োজন ছিল না।

আরও পড়ুনঃ   বিদায়ী ইনিংসে সেঞ্চুরি হলো না সাউদির, থামলেন ৯৮-এ

এবি পার্টির এ শীর্ষ নেতা বলেন, স্থানীয় সরকার বিভাগে ইউনিয়ন ও উপজেলা পরিষদের চেয়ারম্যানরা না থাকায় মানুষ কোনো সেবা পাচ্ছে না। সেখানে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা জনগণকে যথাযথ সেবা দিতে পারছে না। এটা নিয়ে সরকারকে নতুন করে ভাবতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, বিএম নাজমুল হক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, সিনিয়র সহকারী সদস্যসচিব এবিএম খালিদ হাসান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন দিল রাবি শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১০

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১১

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১২

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১৩

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১৪

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১৫

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১৬

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১৭

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১৮

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

১৯

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

২০

Design & Developed by: BD IT HOST