১১ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

কেন আড়ালে ছিলেন রাশমিকা

অনলাইন ডেস্ক : অভিনেত্রী রাশমিকা মান্দানার ক্যরিয়ার শুরু দক্ষিণী সিনেমা দিয়ে। তবে বলিউডেও একটা শক্ত জায়গা তৈরি করেছেন তিনি। ইতোমধ্যে অভিনয় ক্যারিয়ারে অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন। আর ‘অ্যানিমেল’ মুক্তির পর রাশমিকাকে যেন দর্শকরা চোখে হারায়।

কিন্তু অনেকদিন ধরেই রাশমিকাকে সোশ্যাল মিডিয়া ও শোবিজের কোনো অনুষ্ঠানে দেখা যায়নি। এতে কিছুটা বিচলিত ছিলেন তার ভক্তরা। এবার সে কারণ জানালেন অভিনেত্রী নিজেই।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি রাশমিকা সোশ্যাল মিডিয়ায় জানালেন, দুর্ঘটনার শিকার হওয়ায় তিনি সোশ্যাল মিডিয়া থেকে অনুপস্থিত ছিলেন। তবে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও তিনি এখন অনেকটাই সুস্থ আছেন বলে জানান।

আরও পড়ুনঃ   নিজেকে অপয়া ভাবতেন কেন বিদ্যা?

এসময় চশমা পরা অবস্থায় মাথা ধরে ক্যাজুয়াল লুক নিয়ে নিজের একটি ছবিও শেয়ার করেছেন রাশমিকা। ক্যাপশনে লেখেন, হ্যালো বন্ধুরা। কেমন আছেন আপনারা? আমি এখানে আসার পর থেকে বেশ কিছুদিন কেটে গিয়েছে বা আমাকে জনসমক্ষে দেখা গিয়েছে।

অভিনেত্রী আরও বলেন, ‘গত মাসে আমি খুব বেশি সক্রিয় ছিলাম না কারণ আমার একটি ছোট দুর্ঘটনা হয়েছিল (একটি ছোটখাটো) এবং আমি সুস্থ হয়ে উঠছিলাম। ডাক্তাররা আমাকে যেমন বলেছিলেন তেমন বাড়িতেই থাকছিলাম। আমি এখন আরও ভালো আছি।’

এছাড়া ভার্চুয়াল ফ্যামিলির সবাইকে তাদের স্বাস্থ্যকে উপেক্ষা না করার জন্য অনুরোধ করে রাশমিকা বলেন, ‘নিজের শরীরের যত্ন নেওয়াকে প্রাধান্য দিন। জীবন খুবই ভঙ্গুর এবং সংক্ষিপ্ত। আমরা জানি না, আগামীকাল পৃথিবীতে থাকব কিনা। সুতরাং প্রতিদিন আনন্দে থাকুন।’

আরও পড়ুনঃ   প্রথমবার জুটি বাঁধছেন কারিনা-আয়ুষ্মান

এরপর হালকা সুরে শেষ করে অভিনেত্রী লিখেছেন, ‘পুনশ্চ: আরেকটি আপডেট আমি এখন প্রচুর লাড্ডু খাচ্ছি সঙ্গে (হাসি এবং বানরের ইমোজি)।’

‘অ্যানিমেল’ এ রাশমিকা রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন। সন্দীপ রেড্ডি ভাঙা নির্মিত আলোচিত এ সিনেমা গত বছরের ১ ডিসেম্বর মুক্তি পায়। বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি সিনেমাটি দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। এ অভিনেত্রীকে ‘পুষ্পা টু’ সিনেমায় দেখা যাবে। আগামী ৬ ডিসেম্বর এটি মুক্তির কথা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১০

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১১

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১২

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৪

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৫

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৬

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৭

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৯

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST