১ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

জন্মদিনে ‘কলঙ্ক’ ঘোচাতে বদ্ধপরিকর জয়া

অনলাইন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের জন্মদিন আজ। বিশেষ এই দিনটিতে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছাবার্তা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। তাদেরই কথা চিন্তা করে জন্মদিনে ভালোবাসাস্বরূপ অভিনেত্রীও ভক্তদের দিয়েছেন বিশেষ উপহার।

এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে সর্বোচ্চ ২ সেকেন্ডের ঝলক দেখিয়ে আলো-আঁধারিতে মিলিয়ে গেলেন অভিনেত্রী। ক্যাপশনেও যেন উসকে দিলেন জ্বালা!

জন্মদিন দুপুরে দর্শকদের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে জয়া বললেন, ‘চাঁদের কলঙ্ক কি পরিষ্কার হয়? জীবনের কলঙ্ক? সমাজের কলঙ্ক?’ উত্তরের অপেক্ষায় না থেকে জয়া নির্ভার করলেন দুশ্চিন্তায় পড়ে যাওয়া ভক্তদের। বললেন, উত্তর নিয়ে আসছে ‘ওসিডি’।’

আরও পড়ুনঃ   চলচ্চিত্র থেকে ‘সেন্সর’ বাদ, সার্টিফিকেশন বোর্ডের ঘোষণা তথ্য উপদেষ্টার

 

মূলত জন্মদিনকেই ‘ওসিডি’র একঝলক প্রকাশের জন্য বেছে নিয়েছেন অভিনেত্রী। ১৬ সেকেন্ডের এই ঝলকে মুহূর্তের জন্য ধরা দিয়েছেন তিনি। সিনেমাটি বানিয়েছেন টলিউডের পরিচালক সৌকর্য ঘোষাল। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে আছেন জয়া। সিনেমায় তার নাম শ্বেতা।

এর আগে সৌকর্যর পরিচালনাতেই ‘ভূতপরী’তে অভিনয় করেছেন জয়া। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুক্তি পেয়েছিল ছবিটি। দর্শকদের পাশাপাশি সমালোচকদের প্রশংসাও পেয়েছে।

আরও পড়ুনঃ   প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

জয়া আগেই বলেছিলেন, করোনাকালে এই সিনেমার গল্পটি মাথায় ওঠে পরিচালকের। ‘ওসিডি’ অর্থ অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডার। এই সমস্যায় শ্বেতা ভুগছেন কিনা, সেই দ্বন্দ্বের মধ্য দিয়েই এগিয়ে যাবে গল্পটি। এটি মূলত একটি সাইকোলজিক্যাল ড্রামা।

‘ওসিডি’তে জয়া বাদেও আরও অভিনয় করেছেন ঢাকার ফজলুর রহমান বাবু, কলকাতার কৌশিক সেন, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, শ্রেয়া ভট্টাচার্যসহ অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ কমিশনার

১

চুন-রঙ-ফিটকিরিতে তৈরি হচ্ছিল ‘গুড়’, ম্যাজিস্ট্রেট আসছে শুনে পালাল কর্মচারীরা

২

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

৩

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী

৪

তৃণমূলে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৫

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

৬

ভূমিসেবায় শতভাগ স্বচ্ছতা আনার নির্দেশনা দিলেন ভূমিমন্ত্রী

৭

রাজশাহী সফরে আখচাষিদের জন্য নতুন বার্তা আনবেন প্রধানমন্ত্রী : সংসদ সদস্য মিলন

৮

নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

৯

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন

১০

শান্তিপূর্ণ পরিবেশে গোদাগাড়ীর ৪২টি মণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১১

সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১২

নগরীতে শিশু ধর্ষণ মামলায় ১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

নগরীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার ও নগদ অর্থ জব্দ

১৪

জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

১৫

রাজশাহীর কমিউনিটি ক্লিনিক,তালা-জীর্ণতাসহ নানা সংকটে আটকে গ্রামীণ চিকিৎসাসেবা

১৬

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন আরও গতি পাবে : রাসিক প্রশাসক

১৭

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

১৮

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১৯

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২০

Design & Developed by: BD IT HOST