১১ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বাংলাদেশের বিপক্ষে ভারতের একাদশে যারা থাকছেন

অনলাইন ডেস্ক : আর মাত্র ৮ দিন পরই ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরই মধ্যে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। দলে আছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহর মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা টিম টাইগার্সের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়েই নামছে ভারত।

কোহলি ও বুমরাহকে ছাড়াই স্কোয়াড সাজানোর পরিকল্পনা ছিল বোর্ডের–এমন তথ্য ছিল ভারতীয় গণমাধ্যমের। কিন্তু শেষ পর্যন্ত তাদেরকেও যুক্ত করা হয়েছে ভারতের স্কোয়াডে। বাংলাদেশের বিপক্ষে নিজেদের পুরো শক্তির দলটাই আপাতত নামানোর কথা ভাবছে ভারত।

দেশটির গণমাধ্যমে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের এক কর্মকর্তা এমনই আভাস দিয়ে রেখেছেন। যেখানে নিশ্চিত করা হয়েছে, সাম্প্রতিক পারফরম্যান্সের তুলনায় তুলনামূলক অভিজ্ঞদেরই প্রাধান্য দিতে চায় ভারতের ক্রিকেট বোর্ড। মূলত অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার গাভাস্কার সিরিজের জন্য প্রস্তুত করতেই এমন সিদ্ধান্ত।

আরও পড়ুনঃ   রাজশাহী সদর এমপি অধ্যক্ষ বাদশার কার্যালয় উদ্বোধনে রাসিক মেয়র

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দারুণ পারফর্ম করেও তাই উপেক্ষিত থাকতে হচ্ছে সরফরাজ খানকে। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে প্রথম একাদশে না-ও থাকতে পারেন সরফরাজ খান। তার জায়গায় ফেরানো হতে পারে কেএল রাহুলকে। দুলীপ ট্রফিতে রান পেয়েছেন। রিশভ পান্তের সঙ্গে ভালো জুটিও ছিল রাহুলের। অস্ট্রেলিয়া সফরেও তাকেই বিবেচনা করা হতে পারে।

বাংলাদেশের বিপক্ষে ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে থাকতে পারেন যশস্বী জয়সওয়াল। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর প্রথম টেস্ট খেলতে নামছে ভারত। তরুণ এই ওপেনারের ওপর ভরসা রাখতে পারে দল। বাঁহাতি-ডানহাতি জুটি দলকে ভালো শুরু দিতে পারে।

তিন নম্বরে ফিরতে পারেন শুভমান গিল। চার নম্বরে বিরাট কোহলির জায়গা পাকা। টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। তাই লাল বলের ক্রিকেটে অনেক বেশি মনোযোগ দেবেন বলে মনে করা হচ্ছে। ফ্যাব ফোরের বাকি তিন জন শেষ চার বছরে বিরাটকে পেছনে ফেলে দিয়েছেন। এবার নিজেকে ফিরে পেতে চাইবেন টিম ইন্ডিয়ার তারকা এই ব্যাটার।

আরও পড়ুনঃ   তীব্র খরায় ঝরছে আমের গুটি, শঙ্কায় চাষিরা

চেন্নাই মানেই স্পিনারদের স্বর্গ। চেন্নাইয়ে ঘূর্ণি পিচের কথা মাথায় রেখে চারজন স্পিনারকে দলে রেখেছে ভারত। অশ্বিন ছাড়াও থাকবেন রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। এ ছাড়া বুমরাহর সঙ্গে পেস অ্যাটাকে থাকবেন মোহাম্মদ সিরাজ।

ভারতের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, রিশভ পন্ত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সিরাজ ও যশপ্রীত বুমরাহ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST