১১ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

আরএমপির আট উপ-কমিশনারকে একযোগে বদলি

সংবাদ বিজ্ঞপ্তি: রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) আটজন উপ-কমিশনার (ডিসি) একযোগে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আরএমপি সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সোমবার (৯ সেপ্টেম্বর) আরএমপির নবযোগদানকৃত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এ আট পুলিশ কর্মকর্তাকে বদলির আদেশ দিয়েছেন।

এদিকে বদলির ওই অফিস আদেশে বলা হয়েছে, আরএমপির এই ডিসিদের বদলির আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

আরও পড়ুনঃ   নাটোরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

বদলি আদেশে আরএমপির উপ-পুলিশ কমিশনার (ডিবি) কে এম আরিফুল হককে বিশেষ পুলিশ সুপার পদে নগর বিশেষ শাখায়, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বাণ চাকমাকে উপ-পুলিশ কমিশনার বোয়ালিয়া ও কাশিয়াডাঙ্গা হিসেবে, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) বিভূতি ভূষণ বানার্জীকে উপ-পুলিশ কমিশনার (পিওএম) হিসেবে ও নগর বিশেষ শাখার উপ-পুলিশ কমিশনার মুহম্মদ আব্দুর রকিবকে শাহ মখদুম ক্রাইম বিভাগের ‍উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। এছাড়াও শাহ মখদুম ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. নূর আলম সিদ্দিকীকে উপ-পুলিশ কমিশনার ট্রাফিক হিসেবে, মতিহার ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মধুসূদন রায়কে উপ-পুলিশ কমিশনার ইঅ্যান্ডডি ও লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই হিসেবে বদলি করা হয়েছে। উপ-পুলিশ কমিশনার পিওএম মীর মো. শাফিন মাহমুদকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে ও উপ-পুলিশ কমিশনার মো. মমিনুল করিমকে মতিহার ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১০

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১১

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১২

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৩

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৪

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৫

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৬

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৭

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৮

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

১৯

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST