৬ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সাবেক বিচারপতি ইনায়েতুর রহিম ও ইকবালুর রহিমসহ ১০৫ জনের নামে হত্যা মামলা

অনলাইন ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রবিউল ইসলাম রাহুল নিহত হওয়ার ঘটনায় সাবেক বিচারপতি ইনায়েতুর রহিম তার সহোদর সাবেক হুইপ ইকবালুর রহিমসহ ১০৫ জনের নাম উল্লেখ করে দিনাজপুরে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। এই মামলায় অজ্ঞাতনামা আরো ৫শ’ জনকে আসামি করা হয়েছে।

দিনাজপুর সদর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদ হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে দিনাজপুর শহরের পাক পাহাড়পুর মহল্লার মো.রেজাউল ইসলামের ছেলে মো. রিয়াদ বাদি হয়ে কোতয়ালী থানায় এই হত্যা মামলাটি দায়ের করেন।

আসামিদের মধ্যে রয়েছেন-সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইমদাদ সরকার, জেলার বীরগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আবু হোসাইন বিপু, সদর উপজেলার ইউপি চেয়ারম্যান অভিজিৎ বসাক, চেয়ারম্যান মমিনুল ইসলাম, চেয়ারম্যান মো. রানা, চেয়ারম্যান আতাউর রহমান, চেয়ারম্যান জর্জিস সোহেল ও চেয়ারম্যান মোস্তফা কামাল, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক মো. রুহুল আমীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান, সাবেক সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলামসহ ১০৫ জনের নাম আসামির তালিকায় উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ   পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী রাজশাহী আসছেন বৃহস্পতিবার

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট সকাল থেকে দিনাজপুরে স্কুল-কলেজের শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের এক দফা দাবিতে মিছিলে অংশ নেয়। ওই দিন দুপুর ১২টায় মিছিলটি দিনাজপুর জিলা স্কুলের সামনে থেকে আদালত চত্বরের সামনে পৌঁছায়। ওই সময় ইকবালুর রহিম ও তার ভাই সাবেক বিচারপতি ইনায়েতুর রহিমের প্রত্যক্ষ ও পরোক্ষ প্ররোচনায় এবং উসকানিতে আওয়ামী লীগের লোকজন মিছিলের উপর হামলা চালায়। হামলাকারীদের হাতে পিস্তল, রিভলভার, হাঁসুয়া, বন্দুকসহ দেশি অস্ত্র ছিল। তারা শিক্ষার্থীদের ওপর এলোপাতাড়ি গুলি ছোড়েন। এ সময় কয়েকজন গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ আগস্ট রাতে রাহুলের মৃত্যু হয়। রাহুল দিনাজপুর সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের বিদুরশাই গ্রামের মোসলেম উদ্দিনের পুত্র। সে সদর উপজেলার রাণীগঞ্জ এহিয়া হোসেন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

আরও পড়ুনঃ   ত্যাগের মহিমার ঈদুল আজহা আজ

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ইকবালুর রহিমের বিরুদ্ধে মোট তিনটি হত্যা মামলা দায়ের হলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST