৪ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ছাত্র-জনতার আত্মত্যাগে আমরা নতুন স্বাধীন দেশ পেয়েছি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

অনলাইন ডেস্ক: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ছাত্র-জনতার আত্মত্যাগের ফলে আমরা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাদের রক্তের বিনিময়ে অর্জিত দেশে আমাদের দায়িত্ব গ্রহণ করতে হয়েছে।

আজ বুধবার মিরপুরের পাইকপাড়ায় ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ কলেজ ছাত্র আহনাফের বাসায় তার পরিবারের সাথে সাক্ষাতকালে নাহিদ ইসলাম একথা বলেন।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানের সময় ছাত্ররা যেভাবে রাস্তায় নেমে এসেছিলো, তাদের আত্মত্যাগের ফলে আজ আমরা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। খুব শিগগিরই সকল শহীদ পরিবারের সদস্যদের নিয়ে একটি স্মরণসভা করা হবে। সেখানে আপনাদের উপস্থিতি কামনা করছি।

আরও পড়ুনঃ   হৃদরোগ প্রতিরোধে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন উত্তরাঞ্চলে বড় ভূমিকা রাখবে : স্বাস্থ্য সচিব

নাহিদ ইসলাম বলেন, আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের এই দেশের মানুষ সারা জীবন মনে রাখবে। নাম না জানা অনেক ছাত্র-জনতা এ আন্দোলনে শহীদ হয়েছেন। তাদের তালিকা করা হচ্ছে। এখন পর্যন্ত ৮০০ জনের নাম পাওয়া গিয়েছে। শহীদদের জন্যই আমরা বেঁচে আছি। স্বাধীনভাবে, প্রাণ খুলে কথা বলতে পারছি।

আরও পড়ুনঃ   ওসমান হাদির জানাজা সম্পন্ন

তথ্য উপদেষ্টা আহনাফের ছোট ভাইয়ের পড়াশোনার খোজ-খবর নেন এবং এখন থেকে যে কোনো সময়, যে কোনো প্রয়োজনে পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন।

এসময় বাসায় আহনাফের মা,বাবা, দুই ভাই এবং খালা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাজধানীর বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণীর ছাত্র শফিক উদ্দিন আহমেদ আহনাফ (১৭) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে গত ৪ আগস্ট মিরপুর-১০ এ পুলিশের গুলিতে নিহত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

২

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

৩

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

৪

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

৫

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

৬

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

৭

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৮

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৯

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১০

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১১

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১২

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৪

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১৫

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১৬

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১৭

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৯

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST