৪ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

৮ মাস বেতন পান না শ্রমিকেরা, সাবেক এমপি এনামুলের কারখানায় বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক এমপি এনামুল হকের সোয়েটার কারখানার শ্রমিকেরা তিন থেকে আট মাস পর্যন্ত বেতন পাননি। দিনের পর দিন বেতন না পেয়ে তাঁরা মানবেতর জীবন কাটাচ্ছেন। এ অবস্থায় বকেয়া বেতনের দাবিতে আজ বুধবার রাজশাহী নগরের বিসিক এলাকায় সাকোয়াটেক্স লিমিটেড নামের এই কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন।

সাকোয়াটেক্স লিমিটেড এনা গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান। সাবেক এমপি এনামুল হক এনা গ্রুপের চেয়ারম্যান। তিনি নবম, দশম ও একাদশ সংসদে রাজশাহী-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি লাপাত্তা। দুর্নীতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁর দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।

এনামুল হক দুর্নীতি করে হাজার কোটি টাকার মালিক হলেও কারখানার শ্রমিকদের ঠিকমতো বেতন দিতেন না। বেতন না পেয়ে প্রায়ই এই কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। আজ বুধবার সকাল থেকে তাঁরা কারখানায় বিক্ষোভ শুরু করেন। পরে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা কারখানায় গিয়ে ব্যবস্থাপক ও শ্রমিকদের সঙ্গে কথা বলেন। তবে বেলা ২টা পর্যন্ত কোনো সমাধান হয়নি।

আরও পড়ুনঃ   নগরীতে ১ টি বিদেশি রিভলবারসহ ৩ রাউন্ড গুলি উদ্ধার

সাকোয়াটেক্স লিমিটেডের ট্রান্সপোর্ট শাখার কর্মচারী চন্দন তরফদার বলেন, বেতন চাইলে চাকরিচ্যুত করার ভয় দেখানো হতো। অবশেষে গত মে মাসে এক মাসের বেতন দেওয়া হয়। এরপর তাঁকে চাকরিচ্যুত করা হয়। এখনো তিনি আট মাসের বেতন পাবেন। তাঁরা নিদারুণ আর্থিক কষ্টে আছেন। বকেয়া বেতন পরিশোধ না করলে তাঁরা কারখানা থেকে যাবেন না।

শ্রমিকেরা জানান, কারখানায় প্রায় ৩৫০ জন শ্রমিক আছেন। কারও তিন মাস, কারও ছয়, কারও সাত বা আট মাসের বেতন বকেয়া। বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করার কারণে কয়েক মাস আগেই কারখানার সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এরপর গ্যাসে জেনারেটর চালিয়ে কারখানা চালু রাখা হয়েছিল। গ্যাসের বিল পরিশোধ না করায় আজ এই লাইনও বন্ধ করে দেওয়া হয়েছে। এখন কারখানা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে দেখে বকেয়া আদায়ে তাঁরা আন্দোলনে নেমেছেন। বকেয়া টাকা ছাড়া তাঁরা এবার ঘরে ফিরবেন না।

আরও পড়ুনঃ   তানোরের পাঁচন্দর ইউপি বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা

কারখানার নিটিং বিভাগের শ্রমিক নাসিম পারভেজ বলেন, ‘আমি ছয় মাসের ১ লাখ ২০ হাজার টাকা পাব। বেতন চাইলেই শুধু কালক্ষেপণ করা হয়েছে। সাবেক এমপি এনামুল শ্রমিকদের ভয়ে অনেক দিন ধরে কারাখানায় আসেন না। নির্বাহী পরিচালক দেখাশোনা করেন। তিনিও এখন ঢাকায় বসে আছেন। কারখানায় আসছেন না। তাঁরা বেকায়দায় পড়েছেন।’

যোগাযোগ করা হলে কারখানার ব্যবস্থাপক সজল আহমেদ বলেন, ‘কারখানায় সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা এসেছেন। তাঁদের সঙ্গে কথা হচ্ছে। সবার সঙ্গে আলোচনা করে কী সমাধান হয় সেটা পরে জানানো হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST