৩ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

পুলিশকে বদলির ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে যুবক গ্রেপ্তার

গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী থানার এক কনস্টেবলকে বদলির ভয় দেখিয়ে প্রতারণার মাধ্যমে ১০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল দিনাজপুরের বিরামপুর থানার প্রয়াগপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে রাজশাহী আনা হয়। প্রতারণার মামলার পর আজ মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট দুপুরে আলামিন সরকার (৩৯) নিজেকে পুলিশ সদর দপ্তরের প্রশাসন শাখার কর্মকর্তা হাবিবুর রহমান পরিচয়ে গোদাগাড়ী থানার ডিউটি অফিসারকে জানান যে, তাদের থানার অনেককে ব্যাটালিয়ন পুলিশে বদলি করা হয়েছে। বদলি বাতিল করতে চাইলে তাঁর কাছে টাকা পাঠাতে হবে। তিনি সবার বদলি আদেশ বাতিলের ব্যবস্থা করবেন।

আরও পড়ুনঃ   জেলা পরিষদ প্রশাসককে অভিনন্দন জানিয়েছে অটিস্টিক শিক্ষার্থীরা

এই খবর গোদাগাড়ী থানায় ছড়িয়ে পড়লে পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ খবর জানতে পেরে আলামিনের দেওয়া মোবাইল ফোন নম্বরে কনস্টেবল আজিম ১০ হাজার টাকা বিকাশ করে পাঠিয়ে দেন। থানার কর্মকর্তা ও কনস্টেবলদের মধ্যে বিষয়টি নিয়ে সন্দেহ হলে তারা তথ্য প্রযুক্তির সহায়তায় প্রতারকের অবস্থান শনাক্ত করেন। গতকাল সোমবার সকালে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের একটি দল দিনাজপুর জেলার বিরামপুর থানা-পুলিশের সহায়তায় আলামিন সরকারকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে আনা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, আলামিন সরকারের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন কনস্টেবল আজিম। এই মামলার আসামি হিসেবে তাকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি জানান, আলামিনের প্রতারণার ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও সে বিভিন্নভাবে বিভিন্ন জনকে প্রতারণা করে টাকা পয়সা হাতিয়েছেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদক ও প্রতারণা আইনে একাধিক মামলা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST