১৬ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

আইপিএলে ডাক পেলেন সবচেয়ে দ্রুততম সেঞ্চুরিয়ান

অনলাইন ডেস্ক : গত মাসে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল ক্রিকেটের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরিয়ান জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করার সুবাদে ডাক পাওয়া এই ব্যাটসম্যান খেলেছেন দুটি ওয়ানডে। যদিও এখনও তার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়নি। তবে সর্বশেষ বিগ ব্যাশেও নিজের সামর্থ্য দেখানো এই অজি ক্রিকেটার এবার ডাক পেয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে।

তাকে নিয়েছে ঋষভ পান্তের দল দিল্লি ক্যাপিটালস। ফ্র‌্যাঞ্চাইজিটির প্রধান কোচ হিসেবে আছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং। কিছুদিন আগে তিনি ২১ বছর বয়সী ম্যাকগার্কের প্রশংসাও করেছিলেন। এবার নিজের অধীনে তাকে আইপিএলে খেলার সুযোগ করে দিলেন পন্টিং। আগ্রাসী মানসিকতা ও ঝড়ো ব্যাটিংয়ে কারণে এই তরুণ ব্যাটার ইতোমধ্যে অস্ট্রেলিয়ান ক্রিকেটে ‘নতুন ম্যাক্সওয়েল’ নামে খ্যাতি পেয়ে গেছেন।

দিল্লিতে তিনি ডাক পেয়েছেন মূলত ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডির ছিটকে যাওয়ায়। যদিও ম্যাকগার্ক পুরোদস্তুর একজন ব্যাটার। পাশাপাশি তিনি স্পিন করেন অনিয়মিত। নিলামের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতেই দিল্লি ফ্রেজার-ম্যাকগার্ককে দলে নিয়েছে। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০’র সর্বশেষ আসরে পিঠের ইনজুরিতে পড়েছিলেন এনগিডি। সেই চোটের পুনর্বাসন চলছে, এখনও সেরে না ওঠায় আসন্ন আইপিএলে তার খেলা হচ্ছে না

আরও পড়ুনঃ   সিরিজ নিশ্চিতের লক্ষ্যে যেমন হবে বাংলাদেশের একাদশ

এর আগে অস্ট্রেলিয়ার লিস্ট ‘এ’ কিংবা প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম নজরে আসেন ম্যাকগার্ক। পরে তিনি ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও খেলেছেন। তবে তিনি সাড়া ফেলে দিয়েছেন গত বছরের অক্টোবরে ৫০ ওভারের মার্শ কাপে মাত্র ২৯ বলে সেঞ্চুরি করে। এর মাধ্যমে প্রোটিয়া কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের ৩১ বলের রেকর্ড পেছনে ফেলে লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি করেন ম্যাকগার্ক। ১০ চার ও ১৩ ছক্কায় সেদিন তিনি করেন ৩৮ বলে ১২৫। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এখনও দ্রুততম সেঞ্চুরি ডি ভিলিয়ার্সের দখলেই আছে।

পরবর্তীতে ফ্রেজার-ম্যাকগার্ক প্রথম শ্রেণির ক্রিকেটেও প্রথম সেঞ্চুরির স্বাদ পেয়ে যান বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করে। সর্বশেষ বিগ ব্যাশেও তার ব্যাট ছিল উত্তাল। সেখানে ২৫৭ রান করেন তিনি ১৫৮.৬৪ স্ট্রাইক রেটে। এরপর দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হয়ে যায় তার সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে। সেখানে অভিষেকে ২৩ বলে ৫৫ রানের ইনিংস খেলেন ৭ ছক্কায়। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে তার জাতীয় দলে অভিষেক হয়ে যায়। এক ম্যাচে ৪১ করলেও, আরেক ম্যাচে করেন মোটে ১০ রান।

আরও পড়ুনঃ   বিএমডিএর নতুন চেয়ারম্যান আসাদুজ্জামান

এর আগে দিল্লির স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন ইংল্যান্ডের ব্যাটসম্যান হ্যারি ব্রুক। দাদি মারা যাওয়ায় তিনি বর্তমানে ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন। অন্যদিকে, এনগিডি ছিটকে যাওয়ায় দিল্লির বোলিং বিভাগ সামলাতে হবে তারই স্বদেশি এনরিখ নরকিয়া, অস্ট্রেলিয়ার ঝাই রিচার্ডসন ও ভারতের ইশান্ত শর্মা, খলিল আহমেদ এবং মুকেশ কুমারদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST