১২ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

অর্ণা জামানের উদ্যোগে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অব্যাহত

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডে অসচ্ছল ও অসহায় দুস্ত মানুষদের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের অংশ হিসেবে মঙ্গলবার রাজশাহী মহানগরীর ১৮নং ওয়ার্ডের শাহমখদুম থানা মাঠ সংলগ্ন মাঠে ও ১৬নং ওয়ার্ডের মালদাহ কলোনি মোড়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবার উদ্বোধন করেন ডা. আনিকা ফারিহা জামান অর্ণা। রাজশাহী মেডিকেল কলেজের ইন্টার্ন ডাক্তারদের দুটি টীমে ভাগ করে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জ-২ সংরক্ষিত মহিলা আসনে সুচিকে চায় বিএনপি’র তৃণমূল

এ সময় ডা. অর্ণা জামান বলেন, আমাদের লক্ষ্য প্রত্যন্ত এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। এই এলাকার অনেকেই স্বাস্থ্যসেবা সর্ম্পকে সচেতন নয়, আমরা তাদের স্বাস্থ্যসেবা প্রদান করতে এখানে এসেছি। এখানে এসে এলাকাবাসীর ব্যাপক সাড়া পাচ্ছি এবং আয়োজনটি শতভাগ সফল বলে মনে করি।

উল্লেখ্য, ফ্রি মেডিকেল ক্যাম্পের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ব্ল্যাডগ্রুপিং করা, জটিল রোগে আক্রান্ত রোগীদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সুচিকিৎসার ব্যাবস্থা করা, রোগীদের বিভিন্ন রোগ সম্পর্কে ধারনা প্রদান ও তাদের সচেতনতা বৃদ্ধি করা,দন্তরোগে আক্রান্ত রোগীদের জন্য দন্ত চিকিৎসক সেবা,রোগীদের মাঝে ভ্যাক্সিনেশন সেবা,মেয়েদের জটিল রোগের চিকিৎসা সেবা প্রদান করা হবে।

আরও পড়ুনঃ   শহীদ জামিল দিবসে বক্তারা, “শহীদ জামিল ছিলেন সাম্প্রদায়িকতা বিরোধী লড়াইয়ে অসাম্প্রদায়িক চেতনার প্রতীক’’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পচা, ১৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ আঃ খালেক, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ডা. শুভ কুমার মন্ডল, সহ সভাপতি নকিবুল ইসলাম শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহদীন আহমেদ খান, জয়দেব কুমার সাহা, শাহমখদুম থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম মাওলা সোহান প্রমুখ।#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১০

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১১

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৩

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৪

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৫

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৬

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৭

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৮

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৯

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

২০

Design & Developed by: BD IT HOST