৩১ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

পূর্বাচলে স্টেডিয়াম ঘুরে যা বললেন বিসিবি সভাপতি

অনলাইন ডেস্ক : রাজধানীর পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়ামের জন্য বরাদ্দকৃত জমি পরিদর্শন করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদসহ বেশ কয়েকজন পরিচালক। এক পর্যায়ে দ্রুততম সময়ের মধ্যে মাঠের কাজ শুরুর কথা জানিয়েছেন নতুন সভাপতি। একইসঙ্গে স্টেডিয়ামের নাম, পরিকল্পনাসহ বেশ কিছু বিষয়ে তিনি সংবাদমাধ্যমে কথা বলেছেন।

স্টেডিয়াম পরিদর্শন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি ফারুক বলেন, ‘এখন আমরা এটাকে যত দ্রুত মাঠের শেপ দিতে পারি, এটা আমাদের একটা প্রায়োরিটি। তার মানে যে স্টেডিয়ামগুলো সংস্কার করার কথা ছিল, (তার সঙ্গে) এটাও যুক্ত হবে। আমরা সব ধাপে ধাপে করব।’

তিনি আরও বলেন, ‘এখানে দুটো মাঠের অনুমতি ছিল, বড় স্টেডিয়াম হওয়ার কথা ছিল। এই মুহূর্তে হয়তো এত বড় বাজেট আমরা প্রদান করতে পারব না। সেজন্য এখানে আমরা প্রথম একটা মাঠ দিয়ে কাজ শুরু করব, তারপর পাশের মাঠটা (নির্মাণ) চেষ্টা করব আর কি। আপনারা শিগগিরই দেখতে পারবেন যে মাঠের কাজ শুরু করব।’

আরও পড়ুনঃ   আরএমপিতে পহেলা বৈশাখ উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এ সময় প্রশ্ন উঠে স্টেডিয়ামটির নাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকবে কি না। জবাবে ফারুক বলেন, ‘এটা ক্রিকেট বোর্ডে…আর ক্রীড়া মন্ত্রণালয়ে আছে। সবাই মিলে একটা সিদ্ধান্ত হবে।’

স্টেডিয়াম নির্মাণের জন্য পরিকল্পনা অনুযায়ী আগেই নিয়োগ দেওয়া হয় অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান পপুলাসকে। তাদের পরামর্শেই মাঠের নির্মাণ কাজ হবে কি না সে প্রসঙ্গে ফারুক বলেন, ‘আমাদের তো অলরেডি একটা পরামর্শে বিনিয়োগ হয়ে গেছে। ওটাকে ধরে, বড় কোনো পরিবর্তন না করে (কাজ শুরু হবে), কেননা আপনি তো একদিনে সব করতে পারবেন না। প্রথমত মাঠ, এরপর ড্রেসিংরুম তৈরি করবেন। ওদের যে পরিকল্পনা ছিল (সে অনুযায়ী করার) চেষ্টা করব। ওদের যে প্ল্যান ছিল আমি দেখিনি। সেজন্য আসলে কথাটা বলা ঠিক হবে না। তারপরও যতটুকু সাধারণ জ্ঞানে বোঝা যায়, ওই পরামর্শ অনুযায়ী মাঠটা করব।’

আরও পড়ুনঃ   রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

নতুন করে বিসিবির সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই বেশ ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছেন ফারুক আহমেদ। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বোর্ড সভাও করেছেন দ্রুততম সময়ের মধ্যে। এরপর আজ পরিচালক খালেদ মাহমুদ সুজন, ইফতেখার রহমান মিঠু, কাজী ইনাম, নাজমুল আবেদিন ফাহিম এবং বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরি সুজনকে নিয়ে গিয়েছেন পূর্বাচলে। এর আগে প্রথম বোর্ড সভায় স্টেডিয়াম নির্মাণকাজের পূর্বের দরপত্র গ্রহণ প্রক্রিয়া বাতিল করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১

খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন, ১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

২

বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণে মতবিনিময়

৩

বেড়ায় থমথমে পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ সমর্থক আটক

৪

স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বগুড়ায় পৌনে দুই ঘণ্টা সড়ক অবরোধ

৫

মোহনপুরে নারী হত্যার ঘটনায় সাবেক স্বামী আটক

৬

তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান

৭

রাজপাড়া থানা জামায়াতের কর্মপরিষদ গঠন ও দায়িত্ব বণ্টন

৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১০

রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা

১১

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১২

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৩

রাজশাহীতে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন

১৪

নাটোরে পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি ককটেল উদ্ধার

১৫

গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলের ড্রোন হামলা, নিহত ৪

১৬

তানোরে টানা বৃষ্টিতে বিপাকে কৃষক, মাঠে ৮০ শতাংশ ধান

১৭

রাজশাহীতে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধারসহ গ্রেফতার ২

১৮

চাঁপাইনবাবগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৯

রাজশাহীতে ‘বাংলাদেশ ফেম অ্যান্ড অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST