৩১ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

কোন সিন্ডিকেট এখন থেকে আর পৃষ্ঠপোষকতা পাবে না

অনলাইন ডেস্ক : সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, কোন সিন্ডিকেট এখন থেকে আর পৃষ্ঠপোষকতা পাবে না। যারা নতুন এবং তরুণ সৎভাবে ব্যবসা করতে চান, তাদের উন্মুক্ত টেন্ডারে অংশ নিতে হবে।

তিনি আরও বলেন, পদ্মা সেতুর প্রাক্কলন থেকে ১৮৩৫ কোটি টাকা ব্যয় কম হয়েছে, ব্যয় সংকোচন নীতি মেনে চললে আরও কম খরচে পদ্মা সেতু নির্মাণ করা যেতো।

দুর্নীতির সিন্ডিকেট ভাঙা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দুর্নীতি রোধ করতে হবে ও সরকারি-বেসরকারিসহ সকল প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আমাদের লক্ষ্য সকল কাজের গুণগত মান বজায় রেখে ব্যয় সংকোচনের দিকে মনোযোগী হওয়া। এই নির্দলীয় সরকার যে কোন ধরনের জনকল্যাণমূলক কঠিন সিদ্ধান্ত নিতে পিছ পা হবে না।

আরও পড়ুনঃ   মুক্তিযোদ্ধাদের তালিকা সংস্কার করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

শুক্রবার বিকালে পদ্মা সেতু পরিদর্শন শেষে শরীয়তপুরের জাজিরা প্রান্তে সেতুর সার্ভিস এরিয়া-২ এর সভা কক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, সেতুর এখন ম্যান্টেনেন্স কষ্ট বেশি। এছাড়া সরকারের ঋণ পরিশেধেরও ব্যাপার রয়েছে। ঋণ পরিশোধ এবং পরিচালনা ব্যয় কমে আসার পর সেতুর টোল হ্রাস করার ব্যাপারে চিন্তা-ভাবনা করা হবে।

জুলাই-আগস্ট মাসে সংঘটিত ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা এবং আন্দোলনে আহতদের আরোগ্য কামনা করে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা আরও বলেন, ছাত্ররা রক্ত দিয়েছে নাগরিক হিসেবে সবার অধিকার প্রতিষ্ঠার জন্য, সবক্ষেত্রে সবাইকে সমান সুযোগ করে দেওয়ার জন্য। ছাত্রদের এ রক্তের ঋণ আমাদের পরিশোধ করতে হবে। এজন্য মানুষ যাতে যথাযথ সেবা পায়, দেশের যাতে প্রকৃত উন্নয়ন হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। এখন থেকে গ্রাহক সেবার উপর ভিত্তি করে কাজের মূল্যায়ন হবে।

আরও পড়ুনঃ   হত্যাচেষ্টা মামলায় খালেদা জিয়াসহ ২৬ জনকে অব্যাহতি

সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর প্রথমবার তাঁর মন্ত্রণালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দেশ-বিদেশে আলোচিত পদ্মা সেতু পরিদর্শনে আসেন। তিনি বিকেল সাড়ে ৪টার দিকে সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে নামেন। সেতুর মনিটরিং কার্যক্রমও দেখে সেতু অতিক্রম করে তিনি জাজিরা প্রান্তে যান।

এই সময় উপদেষ্টার সঙ্গে সেতু বিভাগের সিনিয়র সচিব মো. মনজুর হোসেন, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নরুল আলমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাত্র ৪৫ টাকা চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

শতবর্ষে উত্তম কুমার, তিনি বাঙালির মনের নায়ক : জয়া আহসান

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা এডিন জেকোর

১৬ বছরের ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, যুক্তরাজ্যে নারী শিক্ষিকার বিচার

মার্কিন হামলায় ইরানের নৌবাহিনীর ৬ সদস্য নিহত

রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পুঠিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ

নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১

তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধন

১০

নগর পুলিশের বিশেষ টিমের অভিযানে ২ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

১৫

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১৬

বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

১৯

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে মৎস্য অবমুক্ত

২০

Design & Developed by: BD IT HOST